Tuesday, August 11, 2026
33.8 C
Dhaka

যান্ত্রিকতার পরিহাস

আশরাফুল আলম রাজু

গত বছর এক আত্নীয়ের বিয়েতে চট্টগ্রাম গিয়েছিলাম। এখনকার দিনে শহরের বিয়ে সব কমিউনিটি সেন্টার নির্ভর। আমি কমিউনিটি সেন্টারে গিয়ে বসে থাকলাম। চারদিকে শুধু ফটোশ্যুট চলছে। কিছুক্ষন পর আমার খালাতো ভাই এসে বললেন রাজু, মিষ্টি কিনা লাগবে।তুমি একটু কষ্ট করে গিয়ে কিনে নিয়ে।
আমি মনে মনে খুশিই হলাম। যাক একটু বাইরে হাটা-চলা করে আসি। কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে দেখি ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই হেঁটে রাস্তায় গেলাম। চারদিকে তাকিয়ে দেখি কোনো রিক্সা নেই। কিছুদূর হাটার পর দেখি এক রিক্সাচালক বৃষ্টির মধ্যে দাড়িয়ে আছে। বললাম মামা,সামনে বাজারে যাবেন?
হ যামু।
আমি আর ভাড়া কত জানতে না চেয়ে উঠে রিক্সায় চড়ে বসলাম। কিছুক্ষন পরেই একটা মিষ্টির দোকান চোখে পড়ল। রিক্সাচলককে দাঁড়াতে বললাম। রিক্সা থেকে নেমে দেখি মিষ্টির দোকানের সামনে অনেক লোকের ভিড়। বৃষ্টির কারনে সবাই মিষ্টির দোকানের ছাউনিতে আশ্রয় নিয়েছে। রিক্সাচলাককে বললাম মামা তুমি দাঁড়াও,আমি মিষ্টি নিয়ে আসি।

হাটা ধরতেই দেখি একটা ছোট মেয়ে তার বাবার হাত ধরে কাকভেজা হয়ে দাড়িয়ে আছে।বাবার হাত টেনে নিয়ে বৃষ্টিতে নেমে যেতে চায়। দেখলাম তার বাবা হয়তো বকুনি দিয়েছে।মেয়েটা তবুও হাত ছেড়ে নেমে যেতে চাচ্ছে।যান্ত্রিক জীবনে মেয়েটা হয়তো হাপিয়ে উঠেছে।তাই বৃষ্টিতে ভিজে ক্লান্তি খানিকটা দূর করতে চাইছে। আমি বৃষ্টি ভেজা হয়ে দোকানে ঢুকলাম। মিষ্টি কিনতে একটু দেরিই হয়ে গেল। আমি বলতে গেলে ইচ্ছে করেই দেরি করলাম কারন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এমনিতেই ভিজে গিয়েছিলাম তাই আর ভিজতে মন চাইছিল না। বাইরে এসে দেখি রিক্সাচালক নেই। আমি তো প্রথমে মেজাজ গরম করে ফেললাম। কারন উনি টাকা না নিয়েই চলে গেছে। আমি দোকানের পাশেই একটা পান-সিগারেটের দোকানে গিয়ে বললাম, মামা এইখানে যে একটা রিক্সা ছিল ঐইটা কি চলে গেছে?
উনি আমার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, একটু আগে একটা পিচ্চি মেয়ে এক্সিডেন্ট হইছে। ঐ রিক্সায় করে হাসপাতালে নিয়ে গেছে।

আমি বললাম, এইখানে যে একটা মেয়ে একটা লোকের হাত ধরে দাড়িয়ে ছিল ও?
হুম।
আমি বিস্মিত হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। ভাবলাম আহারে বেচারী মেয়েটা তো শুধু যান্ত্রিকতার ঘাম মুছতে চেয়েছিল বৃষ্টিতে ভিজে। যান্ত্রিকতা হয়তো তাও কেড়ে নিবে। বুক ভরা নিঃশ্বাস ছেড়ে মিষ্টি নিয়ে বৃষ্টি দিয়েই হাটা ধরলাম। যান্ত্রিকতার এই পরিহাস ফুটফুটে কোমল জীবনটাকেও কেড়ে নিয়েছে হয়তো।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img