Monday, June 29, 2026
29.4 C
Dhaka

তিতলু পর্ব – ০৪

জুবায়ের খান

ক্লাস হচ্ছে কিন্তু তিতলুর মনোযোগ নেই । পড়ালেখায় সে বেশ পিছিয়ে গিয়েছে । সামনেই সাময়িক পরীক্ষা, কিন্তু কোনো প্রস্তুতি নেই তিতলুর । রেহানা বেগম প্রায়ই ফোন দেন তিতলুকে । অনেক কথা হয় তাঁদের । তিতলু সারাদিন কি কি করেছে তার শর্ট ডিস্ক্রিপশন শুনতে হয় রেহানাকে । তিতলু যেমন টা ভেবেছিল মা’কে ছেড়ে থাকা অসম্ভব কিন্তু এখন আর ওর তা মনে হচ্ছে না । নতুন সব কিছুতে অভ্যাস করে নিয়েছে নিজেকে । রেজাউল ইসলাম মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে তিতলুকে জিজ্ঞাস করেন, তোর মা কি একেবারেই চলে গেছে রে ? তোকে কিছু বলেছে ?

তিতলু প্রতিবার একই উত্তর, কিছুদিনের জন্য গেছেন । চলে আসবেন ।

রেজাউল ইসলাম ব্যবসায় মনোযোগ দিতে পারছেন না । রেহানার সাথে দ্বন্দ্ব চরম পর্যায় গিয়েছিল । অশান্তি অস্থিরতায় ব্যবসায় মন দিতে পারেননি এতদিন । এখনও পারছেন না । কেমন যেন শূন্যতা তার মনে ভির করে আছে । তিতলুর জন্য তার মায়া হয় । মাঝে মাঝে একা একা বিরবির করে বলেন, একা একা পনেরো বছরের একটা ছেলে বাবা মায়ের অস্বস্তিকর জীবন দেখে হয়তো খুব কষ্টই পাচ্ছে । নিজেকে খুব অপরাধী মনে করেন তিনি । বিরবির করে নিজেকে বলেন, রেহানাকে কি আনতে যাওয়া উচিৎ ? নাহ যে নিজে গেছে নিজেই আসবে ।

মাঝে মাঝে এসব ভাবতে অস্থির হয়ে যান । চিৎকার দিয়ে তিতলুকে ডাকেন । তিতলু কে বসিয়ে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করে শোনান । তিতলু চুপচাপ বসে বিরক্তিকর চাহুনি দিয়ে বাবার কবিতা শোনেন ।

স্কুল ছুটির সময় রাকিবের সাথে অনেক কথা হয় তিতলুর । মাঝে মাঝে বাবা মায়ের ব্যাপারটা নিয়ে রাকিবের সাথে কথা বলে তিতলু । রাকিব তিতলুকে পরামর্শ দেয়, তিতলু মাথা ঝাকিয়ে তা করার সম্মতি জানায় । রাকিব একদিন পরামর্শ দিল-

শোন তিতলু ! তোর বাবা মায়ের মধ্যে দূরত্ব কমাতে হলে ধীরে ধীরে আগাতে হবে । তোর বাবা মায়ের বিয়ের ছবি তোর বাবার ঘরের আশেপাশে রাখতে পারিস এতে তোর বাবার মন নরম হতে পারে । মাকে ফোনে বাবা সম্পর্কে ভালো ভালো কথা বলতে পারিস । আর তোর বাবা বা মায়ের ডায়েরি থাকলে তা পড়ে দেখতে পারিস । ভালো আইডিয়া পাবি ।

রাকিবের কথাগুলো তিতলুর মাথায় গেথে গেছে । বাবা মায়ের বিয়ের ছবি বের করতে হবে ভাবতেই তিতলুর কেমন যেন লজ্জা লাগে । হঠাৎ বাবার বিছানার নিচে বাক্সে খুজে পাওয়া গেল বিয়ের ছবি । তিতলু কিছুক্ষন কৌতুহল নিয়ে ছবিগুলো দেখলো । হঠাৎ ডায়েরির কথা মাথায় আসে তার । কিন্তু পুরো ঘর জুড়েই ডায়েরি খুজে পায়না সে । তিতলুদের বাসার পিছনে একটা স্টোর রুম আছে । রেহানা বেগম ও রেজাউল ইসলাম কেউ রুমটি খুব দরকার না হলে খুলে না । তিতলু জীবনে কেবল দুবার দেখেছে বাবাকে রুমটি খুলতে । রুমটিতে নিরাপত্তার তেমন কোনো হাবভাব থাকেনা কেননা রুমটি তালাবিহীন বটে কিন্তু বড্ড নোংরা ।

তিতলু স্টোর রুমের দরজা খুলতেই ভ্যবসা এক গন্ধ বের হলো । মাথার উপর মাকড়সারা সংসার গড়েছে । অনেক্ষন খোজাখুজি করে তিতলু এক কাপড়ের ব্যাগ খুজে পেল । ব্যাগটি যথেষ্ট ভারি । ব্যাগে উকি দিয়ে তিতলু দেখতে পেল অনেককিছু । ব্যাগ নিয়ে তিতলু নিজের রুমে চলে আসলো । তিতলু চাইলেই ব্যাগ থেকে সবকিছু নামিয়ে দেখতে পারে কিন্তু সে দেখেনা । তার মাঝে অজানা এক ভয় কাজ করে সাথে উত্তেজনায় কেপে উঠে পুরো শরীর । ব্যাগে হাত দিয়ে প্রথমে তিতলু একটি ডায়েরি খুজে পায় । ডায়েরিটি পরীক্ষা করে দেখতে পায় , তাতে কিছু ফোন নাম্বার ছাড়া কিছুই নেই । তিতলু আবারো ব্যাগে হাত দিয়ে কতগুলো বাচ্চার রোমাল ও জামা বের করলো সাথে বের হলো ছিড়ে যাওয়া লাল টুকটুকে শাড়ি । এসব দেখে তিতলু খানিকটা হতাশ হলো । বিরক্ত হয়ে ব্যাগটি উল্টো করে ফেলে দিল । ব্যাগের ভিতর যা যা ছিল সব বের হয়ে আসলো সাথে একটি ডায়েরিও । ডায়েরিটি দেখে তিতলুর বুক ধকধক করতে থাকে । সাহস করে সে ডায়েরি টি খুলে । ডায়েরি খুলেই তিতলু একটি ছবি দেখতে পায় । ছবিটিতে মধ্যবয়সী এক মহিলা দেখতে পায় এবং মহিলাটিকে জড়িয়ে ধরে আছে এক কিশোরী । পাশেই বসে আছে এক লোক তার কোলে একটি শিশু । তিতলু বুঝতে পারলো এটি একটি পারিবারিক ছবি । শিশুটির চেহারার সাথে ও নিজের ছোট বেলার ছবির মিল খুজে পায় । নিশ্চিত হওয়ার জন্য সে বাবার রুমে গিয়ে ঝুলে থাকা পারিবারিক ছবিটি দেখতে থাকে । তিতলুর কাছে সবকিছু অলটপালট লাগতে থাকে । সে আশ্চর্য হয়ে খুজে পাওয়া ছবিতে শিশুটির চেহারা ও তার ছোট বেলার চেহারার মিল দেখতে পায় । উত্তেজনায় তিতলু ডায়েরির পেইজ উল্টোতে থাকে । হঠাৎ করেই তার চোখ একটি পৃষ্ঠায় এসে থেমে যায় । পৃষ্ঠাটিতে তিতলু দেখতে পায় একটি দিনলিপি লেখা ।

চলবে….

অলংকরন-জুবায়ের খান খান

spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...
spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম হলেও কর্মপরিবেশে ইসলামী মূল্যবোধের বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। অফিসে নামাজের ব্যবস্থা, আজানের ধ্বনি...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...
spot_img