Sunday, August 30, 2026
30 C
Dhaka

আরেকটি সকালের প্রত্যাশায়

-মুহতাসিম ফাহাদ মাহিন

মাতবর সাহেব তার ছোট ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের সাথে কথা বলছেন। এ ব্যাপারে একটা সমাধান করতেই হবে। “কালু কেবল যুবক। একটু অসৎ সঙ্গ পাইয়া নেশার জগতে প্রবেশ করছে। এ বয়সে টুকটাক এমন হয়ই, বুঝেন তো সবই বয়সের দোষ।” পুলিশকে এভাবে পাঁচ সাত বুঝিয়ে হঠাৎ কানের কাছে গিয়ে আস্তে বলে উঠলেন, “৩০,০০০ হাজার টাকা দিমুনি। কালু আমার বড় পোলা, ওরে থানায় দেখলে এলাকায় আমার সুনাম নষ্ট হইবো, দেখেন না পুলিশ সাহেব কিছু করা যায় কিনা। আপনি চাইলে অংকের পরিমান না হয় একটু বাড়ায়া দিবো! ওসি সাহেব হাত চুলকিয়ে বললেন, “৫০ এর নিচে এরকম কেস সমাধান করা যায় নাকি? নেশা করতে যেয়ে সরাসরি ধরা পড়েছে, একটু খরচা তো আপনার করতেই হবে” মাতবর সাহেব মনে হয় আর কথা বাড়াবাড়ি করতে চাচ্ছেন না। বাচ্চা কে কোল থেকে নামিয়ে পুলিশের সাথে হাল মিলিয়ে বললেন, “কালুরে পাঠায়া দেন, সময়মতো পঞ্চাশ চলে যাইবো।”
পেছন থেকে মাতবর সাহেবের ছেলে লুঙ্গি টান দিয়ে ধরে বায়না শুরু করলো, “বাবা পাপড় ভাজা খাবো।” পুলিশের সামনে ছেলেকে না করতেও পারছেন না উনি, আবার ছেলেও বেজায় কঠোর, আজকে কিনে দিতেই হবে। মাতবর সাহেব পাপড় ওয়ালাকে ডেকে জিজ্ঞেস করলেন, “কতো রে?” “জ্বি কাকা দশ টাকা প্যাকেট!” “কস কি! দুইটা দে”
দুই প্যাকেট পাপড় ভাজা নিয়ে মাতবর সাহেব পকেট থেকে পনের টাকা বের করে বিক্রেতার হাতে দিলেন। ” কাকা দুই প্যাকেট তো বিশ টাকা।” “ধুর বেটা! পনের টাকা দিসি এইডা তোর ভাগ্য! আরো চাস কেন? সারাদিন তো বিক্রিই করতে পারতিনা, পনের টাকা পাইছোস তবুও খুশি না?”
পাপড় ওয়ালা মাথা নিচু করে চলে গেলো, সে জানে কথা বাড়িয়ে লাভ নেই। মাতবরের ছেলে পাপড়ের প্যাকেট খুলে খেতে শুরু করলো, পুলিশও কথা সব পাকা করে চলে গেলো! বিকেলেই কালু ছাড়া পাবে। কালু থানা থেকে কথাটা শুনে খুব খুশি। ভাবছে রাতে আবার শিমুলদের ডেকে নেশার আসর বসাবে সে। মাতবর তার চেক বইয়ে সাক্ষর করে ৫০,০০০ টাকা পাঠিয়ে দিলো।
আর পাপড় ওয়ালা দিনশেষে পঁয়ত্রিশ টাকা নিয়ে ঘরে ফিরলো! আজও কেরোসিন কেনা হলোনা! চাল এখন পঞ্চাশ টাকা কেজি। হাফ কেজি চাল আর দুই টা আলু নিয়ে বাসায় ফিরলো পাপড় ওয়ালা। তার ছেলের মন খারাপ। আজ রাতেও পড়া হবেনা। বাতিও জ্বালাতে পারবেনা। পাপড় ওয়ালা চিন্তিত পরবর্তী দিন নিয়ে। কালু একচিত্তে ধুয়া টেনেই যাচ্ছে। মাতবর তো নাক ডেকে ঘুম। ভোর হওয়ার পথে।। কারো জন্য আসছে নতুন সকাল, কারো জন্য পরিচিত সেই কষ্টে মাখা চিন্তিত আরেকটি দিন। আগামী রাতে বাবা কেরোসিন নিয়ে আসবে তো?

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img