Wednesday, May 6, 2026
30 C
Dhaka

একজন নারীনেত্রীর সাক্ষাৎকার

গল্পিতা

-সালমান সাদ

পত্রিকাঅফিস থেকে বারবার তাগাদা আসছিলো নারীনেত্রী মাসুদা বাটের একটা সাক্ষাতকার নেয়ার জন্য। আমি তাই মুখিয়ে ছিলাম সুযোগের জন্য।
গত কিছুকাল সভা সমাবেশ মিটিং মিছিল নিয়ে মাসুদা বাট বেশ ব্যস্ত হয়ে ছিলেন। সাক্ষাতকার দেয়ার মত অবসর বের করা তার ভার হয়ে পড়েছিলো।
এদিক-ওদিক বহু দৌড়াদৌড়ির পর ‘জাগ্রত নারী’ পুরস্কারটা তিনি পেয়েই গেলেন। তারপর থেকেই তার কর্মচাঞ্চল্যে কেমন ভাটা নেমে এসেছে।
এখন প্রয়োজন ছাড়া ঘর থেকেই বের হন না। অখণ্ড অবসর। আমি খবর পেয়ে কাগজভর্তি একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে তার বাসার দিকে ছুট লাগালাম।
বহুতল একটা এপার্টমেন্টের দশম তলায় তিনি থাকেন। তবে সেখানে যাওয়ার জন্য দু’শো চল্লিশটা সিঁড়ি ভেঙে উঠতে হলো না আমার। লিফটে চেপে শোঁ শোঁ করে উঠে এলাম।
“লিফট হইতে দুই পা ফেলিয়া” ডোরবেল টিপলাম। ড্রয়িংরুমেই তার দেখা পাওয়া গেলো। সেজেগুজে বসে আছেন। মুখের ঢিলাটে চামড়ার ভাঁজে ভাঁজে মেকাপ পাউডার। দামি ফিমেল পারফিউমের বিদঘুটে গন্ধ। স্টার জলসা না কী বাংলা চ্যানেল যেন চলছে টি,ভি তে।
‎এক অভিনেত্রী নাকের জল চোখের জলে একাকার করে কেঁদেকেটে কী যেন বলছে আর তিনি তা মনোযোগ দিয়ে দেখছেন।
‎নারীনেত্রী জনাবা মাসুদা বাটের সাথে স্বাভাবিক পরিচয় পর্বের পর আলাপ শুরু হলো। কথার শুরুতেই-
‎আঠারোর আগে বিয়ে নয়, বাংলাদেশের আইন উল্টাপাল্টা, ষোল বছরের একটা বাবু মেয়ে কীভাবে সাংসারিক কাজ করবে, রান্নাঘর সামলাবে ইত্যাদি বিষয়ে আমাকে খুব একচোট ঝেড়ে নিলেন।

একটুপর ট্রে তে করে চা-নাস্তা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো উনার বাসার কাজের মেয়ে।

তার বয়স তেরো কি চোদ্দ। ময়লা কাপড়ে অপুষ্ট শরীর, ফ্যাকাশে তার মুখ। ঘাম চপচপ অবয়ব। চোখের নীচে কালি। বাহুতে খুন্তির ছ্যাকার দাগ।

ডান গালটায় পাচ আঙুলের লাল টকটকে ছাপ…

spot_img

আরও পড়ুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে...

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক...

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা...

কেরোসিন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের...

জান্নাতুলের মরদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর...

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিয়ে কারসাজির অভিযোগে তদন্ত

জ্বালানি তেলের সংকটের মধ্যে দেশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে...

ঈদের আগে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি...

রামগতিতে দাম্পত্য কলহে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও একাধিক...

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে...

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস, বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য...

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা...
spot_img

আরও পড়ুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এক পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত...

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে। নাসা ও স্পেসএক্স এখন আর শুধু চাঁদে অভিযানের মধ্যেই...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ে। চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড....

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পুকুর থেকে...
spot_img