Wednesday, May 6, 2026
31 C
Dhaka

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা টিনের চাল কেটে ও সিঁদ কেটে ঘরে প্রবেশ করে কাঁসা-পিতলের বাসনপত্র, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাতে উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ফিলিপ গাইন, তার ভাই দিলিপ গাইন, গোপাল হালদার এবং সজীব বিশ্বাস।

সজীব বিশ্বাস জানান, তিনি ঘটনার রাতে বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখেন টিনের বেড়া কেটে ঘরে ঢুকে চোরেরা গ্যাস সিলিন্ডার, চুলা, ফ্যান, রাইস কুকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

গোপাল হালদার বলেন, তিনি দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। রাতে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে চালভর্তি দুটি পিতলের কলস, একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কাঁসার থালা চুরি করে নিয়ে যায়।

ঢাকায় বসবাসরত ফিলিপ গাইন জানান, তার গ্রামের বাড়িতে কেউ থাকে না। সেই সুযোগে চোরেরা রান্নাঘরের টিনের চাল কেটে একটি গ্যাস সিলিন্ডার ও কিছু আসবাবপত্র নিয়ে গেছে। এর আগেও তার ভাইয়ের ঘরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের ধারণা, এলাকায় সক্রিয় একটি চোরচক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আরোঙ্গজেব বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাচারের...

শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে থানায় মামলা, হাসপাতালে গৃহবধূ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শয়নকক্ষের দরজা ভেঙে ঢুকে প্রবাসীর স্ত্রীকে...

ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আতঙ্ক, জরাজীর্ণ ভবনে বিপদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং...

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত আরও ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় লড়ির পেছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন...

মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতি পাননি মফিজুল ইসলাম, পরিবারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটি বিশারা নয়াপাড়া এলাকার মৃত মফিজুল...

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রাণহানি

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

আড়াইহাজারে মাদকাসক্ত ছেলের হাতে নির্যাতিত বাবা-মা, কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের...

ভাঙ্গায় ভেকু দিয়ে সরকারি জমির মাটি কাটায় জরিমানা ব্যবসায়ীর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স...

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ...

ফতেপুর ইউনিয়নে আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে...
spot_img

আরও পড়ুন

স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার...

শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে থানায় মামলা, হাসপাতালে গৃহবধূ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শয়নকক্ষের দরজা ভেঙে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ২২ বছর বয়সী ওই...

ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আতঙ্ক, জরাজীর্ণ ভবনে বিপদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার...

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত আরও ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় লড়ির পেছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৫...
spot_img