Monday, February 9, 2026
22 C
Dhaka

এপ্রোনধারীদের সাথে বসবাস

১.   দরজা খুলে যে সুদর্শন যুবক ভেতরে ঢুকলো সে ডিউটিরত ডাক্তার। হাসিমুখে ভেতরে ঢুকলো। সাথে সাথে আমি মনের ভেতর এক নাটকীয় দৃশ্য কল্পনা করতে লাগলাম। আমার হাত ধরে পালস চেক করবে, কপালে হাত দিয়ে দেখবে জ্বর আছে কি না। এসব কল্পনায় বাধা পড়লো সুদর্শনের ধমক খেয়ে। “তুমি নাকি উল্টাপাল্টা জিনিস খেতে কান্নাকাটি করো?”  এত ভারী কণ্ঠ শুনে ভয় পেলাম। কথাটা ধমক দিয়ে বলার মতো না তবুও তিনি কেন ধমকের সুরে বললেন! আজ আমি ফর্সারকম সুন্দরী না বলে!

২.  আজ ডিউটিতে একজন মহিলা ডাক্তার। তিনিও আজ ধমকে কথা বলে গেলেন। তখন বুঝতে শুরু করলাম ডাক্তাররা সবসময় রোগীদের ধমকে কথা বলেন। তবে এই ডাক্তারটা খুবই অবাক হলেন, যখন দেখলেন হাসপাতাল থেকে পথ্য হিসেবে যেই অখাদ্য স্যুপটা দেওয়া হয় সেটা আমি ভীষণ আগ্রহ নিয়ে খাই। তাঁর চেহারা দেখে বুঝলাম তিনি আমাকে একটু আদর করতে চাইছেন কিন্তু ডাক্তারদের গুরুগম্ভীর থাকার ‘ট্রেন্ড’ অনুসরণ করা ছাড়া উপায় নেই।

৩. আজকের ডাক্তারটাও মহিলা। নাহ, মহিলা বললে ভুল হবে। ৩০ বছর বয়সী মেয়েরা অবশ্যই মহিলা হয়ে যায় না। সব মেয়ে ডাক্তারই কি ফর্সা হয়! আর অনেক সুন্দরী! তাঁর ক’দিন আগেই বিয়ে হয়েছে। হাতে মেহেদী, হালকা সাজ দেখেই বুঝতে পারলাম। ডাক্তারদের কখনো চুড়ি পরে আসতে দেখি না। তিনি একহাতে ঘড়ি আর আরেকহাত ভর্তি চুড়ি পরে আছেন। সাজসজ্জা বলতে কপালে টিপ, চুড়ি আর চোখে কাজল। ভাবছি, আমার বিয়ে হলে তো আমি হাসপাতালেই আসতাম না। বউ সেজে বাসায় বসে থাকতাম। আবার মনে হলো যে আমি তো ডাক্তার না, ডাক্তারদের মতো মানসিকতা হয়নি আমার। আমি যদি ডাক্তার হতাম তাহলে দেখা যেত আমিও ছুটে আসতাম হাসপাতালে।

৪.  আজ আশা করছিলাম একজন ছেলে ডাক্তারকে। কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকলো মাথা থেকে পা অবধি কালো বোরকায় ঢাকা একজন মহিলা। এপ্রোন পরা না থাকলে আমি তো ভয়ই পেয়ে যেতাম। আমার সামনে দাঁড়িয়ে মুখের কাপড় সরালেন। আমি চমকে উঠলাম। আমি ভেবেছিলাম বয়স্ক মহিলা হবে। কিন্তু তিনি যুবতি। দুগাল জোড়া হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু অপ্রস্তুত বোধ করলাম। কী করবো বুঝতে না পেরে নিজের বাম হাতটা বাড়িয়ে দিলাম। তিনি খিলখিল করে হেসে বললেন, “আমি পালস চেক করতে আসিনি। তুমি নাকি এখানের সবচেয়ে কম বয়সী রোগী? তাই তোমাকে দেখতে এলাম।” আমি বললাম, “ও আচ্ছা।” তিনি আরো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে চলে গেলেন।

সেদিন রাতেই ডান হাতের যে জায়গায় ক্যানোলা লাগানো সেখানটায় অনেক চুলকানি শুরু হলো। সারারাত ঘুমালাম না। ভোরের দিকে কষ্টে কেঁদে ফেললাম। ডাক্তারকে ডাকলাম। তিনি এসে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে গেলেন। ঘুম ভাঙলো বিকেলে। স্যালাইনের নলে নোট লাগানো ছিলো। ‘তুমি ঘুমাচ্ছিলে, বিদায় নিয়ে যাওয়া হলো না।’   হাসপাতালে থাকাকালীন ‘বিদায়’ শব্দটা খুব খারাপ লাগতো। যথেষ্ট অলক্ষুণে শব্দ ‘বিদায়’।

লেখা-এশনা বিনতে আলী

spot_img

আরও পড়ুন

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ...

বাংলাদেশের বর্তমান সংকটকে রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে…..

এই সংকটের শুরু হয় আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমান্বয়ে ভেঙে...

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...
spot_img

আরও পড়ুন

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, "ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের বিনিময়ে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের কারণে এক সপ্তাহের মধ্যে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে। মার্কিন, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামের এক ধুরন্ধর প্রতারককে আটক করেছে...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ আলাদা। তবে উপহার দিয়ে সত্যিকারের সুখ দিতে চাইলে বাছাইয়ের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি।...
spot_img