Thursday, September 17, 2026
27 C
Dhaka

শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে মিস্টারবিস্ট, ভক্তদের উচ্ছ্বাস

বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টারবিস্ট বা জিমি ডোনাল্ডসনের সঙ্গে দেখা করলেন বলিউডের তিন কিংখান—শাহরুখ খান, সালমান খান ও আমির খান। সম্প্রতি সৌদি আরবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই সাক্ষাতের মুহূর্ত একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মিস্টারবিস্ট নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘হেই ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?’ ছবিতে দেখা যায় শাহরুখ ও সালমানকে স্যুটে, আর আমিরকে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে। মিস্টারবিস্ট কালো পোশাকে ছিলেন।

ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা নানা অনুমান করছেন। অনেকে বলছেন, এটি কোনো সম্ভাব্য প্রজেক্টের সূচনা হতে পারে। ভক্তরা কমেন্টে লিখেছেন, ‘বিস্টস উইথ বিস্ট’, কেউ আবার মন্তব্য করেছেন, ‘যদি এটি সত্যি হয়, এন্টারটেইনমেন্ট জগতে ইতিহাস রচিত হবে।’

এখনও পর্যন্ত মিস্টারবিস্ট বা তিন খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে একটি মাত্র ছবিই বলিউড ও ইউটিউব ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।

মিস্টারবিস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তিনি ব্যতিক্রমধর্মী ভিডিও তৈরি করে থাকেন, যেখানে বিখ্যাত তারকা, অ্যাথলেট বা সাধারণ প্রতিভাবান মানুষদের বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করান। এই ভিডিওগুলোতে অংশগ্রহণকারীরা কখনও কয়েক হাজার থেকে কয়েক লাখ ডলারের পুরস্কার পান। তার কনটেন্টে দেখা যায় অসম্ভব মনে হওয়া কাজ—যেমন নির্দিষ্ট জায়গায় ২৪ ঘণ্টা থাকা, অদ্ভুত প্রতিযোগিতা সম্পন্ন করা বা বড় সামাজিক উদ্যোগে অংশ নেওয়া। তার উদ্দেশ্য শুধুই বিনোদন নয়, দর্শকদের উদারতা ও সৃজনশীলতার মাধ্যমে অনুপ্রাণিত করা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img