Friday, September 11, 2026
32 C
Dhaka

শুভ জন্মদিন…… ফারুক আহমেদ!

জাকিয়া সুলতানা প্রীতি

মতি মিয়া নিজের ইচ্ছায় চলে, অন্যের ইচ্ছার ধার ধারে না!’
‘গাঞ্জা খাইয়াই কূল পাই না, পড়ালেখা করমু কখন!’
‘বলবো আল্লার কসম আমি ভাঙ্গি নাই, পশ্চিম দিক ফিরা কইতাছি, যদি মিছা কথা কই তাইলে আমার উপর ঠাডা পরবো।’
‘ধুর ছাতা দল ই করমু না, আমি বিখ্যাত ঢোল বাদক তৈয়ব আলী, অতি উচ্চবংশ!’
“আজ রবিবার, বৃক্ষমানব, গৃহসুখ প্রাইভেট লিমিটেড ও উড়ে যায় বক্ষপক্ষীহুমায়ূন আহমেদের জনপ্রিয় এই নাটকগুলোতে এই সংলাপ গুলো বলে দর্শকদের বিনোদিত করেছিলেন তিনি, শুধু এই চারটি নাটক ই নয় হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে মজার মজার সংলাপ বলে দর্শকদের বিনোদিত করতেন। এই নাটকগুলির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা। তিনি বাংলা নাট্যঙ্গনের অন্যতম স্বনামধন্য অভিনেতা ‘ফারুক আহমেদ’।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থাতেই যুক্ত হন থিয়েটারে। টিভি নাটকে প্রথম পরিচিতি পান জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’ দিয়ে। হুমায়ূন আহমেদের নাটকগুলিতে বাড়িতে কাজের লোকগুলো একটু বিশেষ হয়ে থাকতো। তেমনি এই নাটকে একটি উচ্চবিত্ত একান্নবর্তী পরিবারের কেয়ারটেকার ‘মতি মিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সমাদৃত হয়েছিলেন।

এরপরই একে একে হুমায়ূন আহমেদের নাটকে একজন নিয়মিত অভিনেতা হয়ে উঠেন,অভিনয় করেন যমুনার জল দেখতে কালো, চোর, গৃহসুখ প্রাইভেট লিমিটেড, বৃক্ষমানব, জইতরী, বনুর গল্প, একি কান্ড, ভূত বিলাস, হাবলঙ্গের বাজারে, রুপালী রাত্রি, এনায়েত আলীর ছাগল সহ অনেক নাটকে।
এর মাঝে বিশেষ করে বলতে হয় ‘উড়ে যায় বকপক্ষী’র কথা। তৈয়ব আলী চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন, পুরো ধারাবাহিক নাটকে তিনিই হয়ে উঠেছিলেন প্রধান আকর্ষণ। এটিই এখন পর্যন্ত সেরা অভিনয় হিসেবে বিবেচিত।
হুমায়ূন আহমেদ উনার তিন প্রিয় অভিনেতা কে নিয়ে বানিয়েছিলেন ‘আমরা তিনজন’ সিরিজ। এই সিরিজের এজাজুল ইসলাম, স্বাধীন খসরুর সঙ্গে তিন জনের একজন ছিলেন তিনি। বোকা কিন্তু হিউমারাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। হুমায়ূন আহমেদের সিনেমা শ্যামল ছায়া,নয় নম্বর মহা বিপদ সংকেতে অভিনয় করেছিলেন। মুস্তফা কামাল রাজের ‘তাঁরকাটা’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছিলেন,সম্প্রতি তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

রেদোয়ান রনির পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গেও গড়ে উঠেছিল দারুন জুটি। এই ত্রয়ীর জিম্মি, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, ফাঁদ ও বগার গল্প দর্শকমহলে বেশ সমাদৃত নাটক। সিকান্দার বক্স সিরিজে ‘মামা’ চরিত্রে অভিনয় করেও দারুন আলোচনায় এসেছিলেন। সাম্প্রতিক সময়েও টেলিভিশনে ভীষণ ব্যস্ত তিনি। কাজ করেছেন প্যারা, হিটলারের মৃত্যু চাই সহ অনেক নাটকে। অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনাও দিয়েছেন।

হুমায়ূন আহমেদ উনার উপন্যাস ‘লিলুয়া বাতাস’ উৎসর্গ করেছিলেন এই প্রিয় অভিনেতাকে,আজ উনার জন্মদিন। শুভকামনা রইলো।

শুভ জন্মদিন…… ফারুক আহমেদ!

আগামী পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img