Saturday, December 13, 2025
17 C
Dhaka

তাদের তিনজনের সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ

তানজিম হাসান অনিক নির্মাতা শিহাব শাহীনের প্রেম, ভালোবাসা ইত্যাদি নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি র‌্যাপারও তিনি। এখন নিয়মিতই কাজ করছেন নাটকে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা, মানুষ, প্রেমছবি, তোমার জন্য এক পৃথিবী নাটক গুলোতে অভিনয় করেছেন তানজিম হাসান অনিক। বর্তমানে বান্দরের খাঁচা ওয়েব সিরিয়ালে অভিনয় করেছেন তিনি৷ নির্মাতা শিহাব শাহীনের পরিচালিত ওয়েব ফিল্ম দ্বিতীয় কৈশোরে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় কৈশোরে অভিনয় নিয়ে কথোপকথন হয় তার সাথে………

সীমান্ত: দ্বিতীয় কৈশোরে আপনার চিরত্রটা কি?
তানজিম হাসান অনিক: আফরান নিশোর রেস্টুরেন্টের ম্যানেজার।

সীমান্ত: তাহসান,অপূর্ব, আফরান নিশো মত অভিনেতাদের সাথে একসাথে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
তানজিম হাসান অনিক: আমি খুবই খুশি কেননা তাদের সাথে আলাদা আলাদা ভাবে কাজ করার সুযোগ হয়েছে আগে আমার, কিন্তু এই প্রথম তাদের তিনজনের সাথে একসাথে অভিনয় করার সুযোগ হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।

সীমান্ত: দ্বিতীয় কৈশোর নিয়ে আপনার প্রত্যাশা কি?
তানজিম হাসান অনিক: দ্বিতীয় কৈশোর একটা ভিন্ন ধরনের প্রজেক্ট আসলে এই প্রজেক্ট নিয়ে যদি কথা বলি তাহলে তো সবাই বুঝেই ফেললো মজাটা। আশা করি দর্শকের খুবই ভালো লাগবে তিনজন হিরো আবার কবে একসাথে হবে এটা কেউই জানে নাহ এছাড়া কেউ তাদেরকে একসাথে করতে পারবে কিনা এটাও জানি নাহ। তাই আশা করি সবার ভালো লাগবে দ্বিতীয় কৈশোর।

সীমান্ত: কেমন চরিত্রে আপনি অভিনয় করতে পছন্দ করেন এবং কেন?
তানজিম হাসান অনিক: আমি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। কারণ এতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করা যায় দর্শকের সামনে।

সীমান্ত: সামনে ভালোবাসা দিবস এখন ব্যস্ততা কি কি কাজ নিয়ে?
তানজিম হাসান অনিক: সামনে ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত আছি বলাই যায়। বেশ কিছু নাটক আসছে ভালোবাসা দিবসে। এছাড়া বেশকিছু র‌্যাপ মিউজিকও আসছে ভালোবাসা দিবসে। এইসব নিয়েই এখন ব্যস্ততা

সীমান্ত: র‌্যাপার থেকে অভিনেতা কেন হলেন?
তানজিম হাসান অনিক: আসলে মানুষ একটা দিয়ে কিছু করতে পারে নাহ। শখ করে মিডিয়াতে আসা, একটা নাটকে কাজ করার জন্য মিডিয়তে এসেছিলাম, কিন্তু ওই একটা কাজ করার পরই মিডিয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। আর আমি অভিনয় আর র‌্যাপ নিয়েই সবসময় থাকতে চাই।

সাক্ষাতকার নিয়েছে: গোলাম মোর্শেদ সীমান্ত

spot_img

আরও পড়ুন

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...
spot_img

আরও পড়ুন

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার উত্থান যেন রূপকথাকেও হার মানায়। ১৯৭৫ সালের শুক্রবার ( ১৫ আগস্ট) মুক্তি পাওয়া কে বালাচন্দর...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...
spot_img