Wednesday, July 22, 2026
26.3 C
Dhaka
No menu items!

ভক্তকে নিজের জামা উপহার দিলেন অমিতাভ

অমিতাভ বচ্চনের বাসভবন জলসার সামনে প্রায়ই ভিড় লেগে থাকে ভক্তদের। তবে গত রোববার ভিড়টা ছিল একটু বেশিই। সম্প্রতি হাসপাতাল থেকে ফিরেছেন অমিতাভ। তাই প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন ভক্তরা। তবে সব ভক্ত তাঁকে দূর থেকে দেখলেও একজন ভক্তের সুযোগ হয়েছে অমিতাভের বাসভবনের ভেতরে ঢোকার এবং তাঁকে কাছ থেকে দেখার। শুধু তাই নয়, মুম্বাই মিররের খবরে প্রকাশ, সেই বিশেষ ভক্তকে জামাকাপড়ও উপহার দিয়েছেন তিনি।

এ ব্যাপারে নিজের ব্লগে অমিতাভ লিখেন, ‘আমি সেখানে হেঁটে গিয়েছি এবং তাঁদের স্বাগত জানিয়েছি। তাঁরাও আমার ফিরে আসাটাকে স্বাগত জানিয়েছেন এবং আমি তাঁদের সুযোগ করে দিয়েছি তাঁদের ভালোবাসা প্রকাশের। তবে আমি ভেবে পাই না, কী তাঁদেরকে প্রতি রোববার আমার বাসার সামনে টেনে আনে। কোনো কারণ ছাড়াই তাঁরা আমার বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে, শুধু তাঁদের উদ্দেশে আমি হাত নাড়ব এবং তাঁদের সামনে দাঁড়াব। এটাই।’

নিজের বিশেষ ভক্ত সম্পর্কে অমিতাভ লিখেন, ‘প্রতি রোববারই আমার কাছে বিশেষ, তবে এবারের রোববার আমার কাছে অন্যসব রোববারের থেকেও বেশি আলাদা। সেটার জন্য একটা কারণ অবশ্য আছে। বিকেলে আসা ভক্তদের মধ্যে এমন একজন যুবক ছিল, যে শারীরিকভাবে প্রতিবন্ধী। আমি তাকে ভেতরে নিয়ে আসার জন্য বললাম। সে তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তার চোখেমুখে আনন্দের ছাপ দেখা গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তার কী প্রয়োজন? সে তার টি-শার্টের দিকে ইঙ্গিত করে জানায়, তার কাপড়ের প্রয়োজন। আমি তাকে আমার নিজের জামাকাপড় থেকে তাকে কয়েকটা কাপড় দিলাম। সে আমার কাপড়গুলো নিল এবং আমি তাকে বাসায় পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে দিই।’

বর্তমানে বিশ্রামে রয়েছেন অমিতাভ। শারীরিক অবস্থার উন্নতি হলেই তিনি ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজে যোগ দেবেন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আমির খান, ফাতিমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে অমিতাভ বচ্চনের ‘১০২ নট আউট’ ছবিটি। ছবিতে একসঙ্গে দেখা যাবে অমিতাভ ও ঋষি কাপুরকে। যেখানে বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুজন।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img