Monday, October 12, 2026
25.1 C
Dhaka

শ্রীদেবীর জীবন ছিল অসম্ভব যন্ত্রণাময়

কথাগুলো লিখব, না লিখব না, তা নিয়ে নিজের সঙ্গে লড়াই করছিলাম। অনেকের নাম জড়িয়ে। কিন্তু শ্রীদেবীর ভক্তদের সত্যিটা জানা উচিত। সব চেয়ে সুন্দর, সব চেয়ে বড় তারকা! সুন্দর মুখ, দারুণ প্রতিভা, দু’টো সুন্দর মেয়েকে নিয়ে ঝকঝকে পরিবার। কিন্তু শ্রীদেবী কি সত্যিই খুব সুখী ছিলেন? ওঁর জীবনটা জানলাম দেখা হওয়ার পরে, আমার তেলেগু ছবি ‘ক্ষণ ক্ষণম’ এবং ‘গোবিন্দা গোবিন্দা’-য় কাজ করার সুবাদে। জানলাম, বাবার মৃত্যুর আগে পর্যন্ত উনি ছিলেন মুক্ত বিহঙ্গ। আর বাবা চলে যাওয়ার পরে মায়ের অতিরিক্ত শাসনে খাঁচাবন্দি এক পাখি!

অভিনেত্রী মেয়ে যে পারিশ্রমিক পেতেন, তা সঞ্চয়ের ক্ষেত্রে বন্ধু-আত্মীয়দের উপরে ভরসা করতেন শ্রীদেবীর বাবা। কিন্তু তাঁর মৃত্যুর পরে আত্মীয়রা বিশ্বাসঘাতকতা করেন। সম্পত্তি নিয়ে ধারণা না থাকায় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিপদ বাড়িয়েছিলেন ওঁর মা। ওই সময়ে শ্রীদেবী কপর্দকশূন্য। জীবনে এলেন বনি। কিন্তু তিনিও ঋণভারে জর্জরিত। শ্রীদেবীর মা আমেরিকায় গিয়ে মস্তিষ্কে ভুল অস্ত্রোপচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীর ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন বোন শ্রীলতা। মৃত্যুর আগে মা শ্রীদেবীর নামে সব সম্পত্তি লিখে দিলেও মামলা করেন বোন। দাবি করেন, উইল সইয়ের সময়ে মা প্রকৃতিস্থ ছিলেন না।

অগুনতি ভক্তের প্রিয় নায়িকা আসলে খুব একাকী, নিঃস্ব ছিলেন। থাকার মধ্যে ছিলেন শুধু বনি। তবে বনির মা শ্রীদেবীর উপরেই সংসার ভাঙার দায় চাপিয়ে ছিলেন। পাঁচতারা হোটেলের লবিতে প্রকাশ্যে তাঁর পেটে ঘুষি মেরেছিলেন (যদিও বলা হয়, ঘটনাটির পিছনে ছিলেন বনির প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপূরের মা)।

‘ইংলিশ ভিংলিশ’-এর হঠাৎ ঝলক ছাড়া শ্রীদেবীর জীবন অসম্ভব যন্ত্রণাময়। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ব্যক্তিগত জীবনের ওঠাপড়ায় কুৎসিত সব মুহূর্ত— ওঁর মনে ছিল গভীর সব ক্ষত। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে ওঁকে, যে বেড়ে ওঠাটাই স্বাভাবিক হয়নি। একসময় আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেন।

সবাই বলতেন উনি সুন্দরী। নিজে কি তাই ভাবতেন? হ্যাঁ, ভাবতেন। সব অভিনেত্রীর দুঃস্বপ্ন হল বয়স। উনিও ব্যতিক্রম নন। কসমেটিক সার্জারি করান, যার প্রভাব স্পষ্ট দেখা গেল। নিজের চারপাশে দেওয়াল তুলে দিয়েছিলেন, যাতে কেউ বুঝতে না পারে, ভিতরে কী চলছে। ওঁর নিরাপত্তাহীনতা যে কেউ বুঝে ফেলবে- আতঙ্কে ভুগতেন। আসলে শ্রীদেবী প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে বন্দি এক শিশু! কখনও বাবা-মা, কখনও স্বামী, বা মেয়েরা- ওঁদের ইচ্ছেতেই চালিত হয়েছেন বরাবর। ক্যামেরার সামনে ‘অ্যাকশন’ আর ‘কাট’-এর মধ্যে ওঁকে শান্তি পেতে দেখেছি। এ বার চিরদিনের শান্তি।

লেখক: ভারতীয় চলচ্চিত্র নির্মাতা

(আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত)

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img