Sunday, July 19, 2026
26 C
Dhaka
No menu items!

ছয় মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ছবি, যা তৈরীতে সময় লেগেছে তিন বছর

সমুদ্রতীরের পাখি স্যান্ডপাইপার নিয়ে নির্মিত ছবি ‘পাইপার’ অস্কার পুরস্কার পেয়েছে- এ খবর আমরা কম বেশি সবাই জানি। কিন্তু অবাক করার মতো ব্যাপার, ছয় মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই ছবিটি বানাতে তিন বছর লেগেছে, আর তাদের বাস্তব জীবন ফুটিয়ে তুলতে তিন বছর সৈকতে কাটিয়েছেন এর পরিচালক।
পাইপার
ছবিটিতে দেখা যায়, সমুদ্রতীরে বালুর বাসায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে একটি স্যান্ডপাইপার পাখির ছানা। পাশে মা তাকে সাহস জোগাচ্ছে। খাবার খোঁজা শেখাচ্ছে। সমুদ্রের গর্জন আর ঢেউয়ের শব্দে ছানাটির ভীষণ ভয়! বাসা থেকে এক পা বের হয় তো দুই পা পিছিয়ে যায়। দূরেই সমুদ্রের পানি ছুঁয়ে খাবার খেয়ে বেড়াচ্ছে শত শত স্যান্ডপাইপার পাখি। ঢেউ এলে উড়ে গিয়ে আবার বসে পাখির দল। তাদের মনে ভয় নেই। ঢেউয়ের সঙ্গে তাদের বড় মিতালি।

কিন্তু এটা তো একদিনে হয়নি। যখন স্যান্ডপাইপারগুলো ছোট ছিল তখনো কি এভাবে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বাঁচত পাখিগুলো? না, মা পাখিরা বাচ্চাদের পরিবেশের সঙ্গে লড়াই করা শিখিয়ে দেয়। এ দৃশ্যগুলোই ফুটিয়ে তোলা হয়েছে পাইপার নামক ছয় মিনিটের একটি অ্যানিমেটেড চলচ্চিত্রে।

ছবিটি ২০১৬ সালের ১৭ জুন মুক্তি পায়। পরে ২০১৭ সালে সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে ৮৯তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড (অস্কার) জিতে নেয়। একই সঙ্গে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কার জেতে ‘জুটোপিয়া’।

ছবিটি ছয় মিনিটের হলেও এর শুটিং করতে লেগেছিল তিন বছর! আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এমরিভিল সমুদ্রসৈকতে এর শুটিং করা হয়।

চলচ্চিত্রটির পরিচালক কানাডীয় বংশোদ্ভূত অ্যালান ব্যারিলারো জানান, বাস্তব পরিস্থিতি বোঝা ও ফুটিয়ে তোলার জন্য তিন বছর তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এমরিভিল সৈকতে অবস্থান করেন। সেখানে স্যান্ডপাইপার পাখির ওপর দীর্ঘ পর্যবেক্ষণ করে ছবিটি নির্মাণ করেন তিনি।

স্যান্ডপাইপার পাখিরা বালুময় সৈকতে বাস করে। এসব পাখির কার্লিউ বা স্নাইপি নামেও ডাকা হয়। উত্তর আমেরিকান অঞ্চলে এসব পাখির বসবাস বেশি। এদের ডানা লম্বায় ৪৪-৪৭ সেন্টিমিটার হয়।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img