Tuesday, April 21, 2026
31 C
Dhaka

জনপ্রিয় ব্যান্ড আর্টসেলে ভাঙ্গনের সুর

দেশের রক ধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ভেঙে যাবে, এমনটা অনেক আগে থেকেই আশঙ্কা করেছেন ভক্তরা। ব্যান্ডের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, প্রায় সব বিষয়েই মতের অমিল, নিজেদের মধ্যে শ্রদ্ধার অভাব, একজনের প্রতি অন্যজনের অবিশ্বাস ও আস্থাহীনতা এর জন্য দায়ী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যান্ডের অন্যতম সদস্য লিংকন লিখেছেন, ‘প্রিয় ভক্তবৃন্দ, আমরা (লিংকন, সাজু, সেজান) আর আর্টসেল ব্যান্ডে এরশাদের সঙ্গে কাজ করতে চাই না। আমরা আমাদের এই মতামত তাকে অফিশিয়ালি জানিয়ে দিয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘এরশাদ আর্টসেলের ফেসবুক পেজ অবৈধভাবে তার দখলে রেখেছে এবং এই পেজের মাধ্যমে ক্রমাগত ভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত এবং প্রতারিত করছে। তাই আমরা অনুরোধ করছি, আপনারা এই পেজের যেকোনো তথ্য প্রত্যাখ্যান করুন।’

এরপর সন্ধ্যায় লিংকন বলেন, ‘ব্যান্ডের অভ্যন্তরীণ সংকট অনেক দিনের। পারস্পরিক দ্বন্দ্বের কারণে আমাদের দুজন সদস্য সাজু ও সেজান প্রায় সাড়ে চার বছর যাবৎ অস্ট্রেলিয়ায় আছেন। তাঁদের পরিবর্তে দুজন অতিথি শিল্পীকে নিয়ে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। এক বছর যাবৎ এরশাদকে নিয়ে আর কোনো কনসার্টে অংশ নিইনি।’
আর্টসেল
এরশাদের ব্যাপারে ব্যান্ডের অন্য তিনজন সদস্যের অভিযোগ, ‘ব্যান্ডের প্রতি এরশাদের প্রতিশ্রুতির যথেষ্ট অভাব রয়েছে। সে ব্যান্ডের অন্য সদস্যদের ওপর নিজের আধিপত্য বিস্তার করে। এখানে কোনো ব্যান্ড লিডার নেই। আলোচনা করে সবাই সিদ্ধান্ত নেয়। কিন্তু তার একচ্ছত্র আধিপত্যের কারণে আর্টসেলের স্বাভাবিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয়নি।’

আর্টসেল তাদের তৃতীয় অ্যালবামের জন্য গ্রামীণফোন ও জি-সিরিজের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু এরশাদের কারণেই নাকি এই অ্যালবামের কাজ শেষ করা সম্ভব হয়নি। অ্যালবামের কাজ করার জন্য সাজু ও সেজান সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন। কিন্তু এরশাদের অসহযোগিতার জন্য অ্যালবামের কাজ করা সম্ভব হয়নি। লিংকন জানান, শিগগিরই সাজু ও সেজান দেশে আসবেন।

এরশাদকে আর্টসেল থেকে বাদ দেওয়া হয়েছে, আইনজীবীর মাধ্যমে এই চিঠি এরশাদের ই-মেইল ঠিকানায় আর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। এসব অভিযোগের ব্যাপারে এরশাদের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনো ফোনকল রিসিভ করেননি।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img