Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

আসছে কাছে আসার গল্প

জুবায়ের ইবনে কামাল

বাংলাদেশের দর্শকদের নাটক দেখার বড় একটি উপলক্ষ হলো ভালোবাসা দিবস। সেদিন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে নাটক দেখার চেয়ে দর্শকরা ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ নাটকের সিরিজ দেখতে বেশী পছন্দ করেন। প্রতি বছরই ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ দেশের বিখ্যাত ও দক্ষ সব নির্মাতা ও অভিনেতা দিয়ে তৈরী করে তিনটি করে নাটক। যার জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরে তুঙ্গেই বলা চলে। ভ্যালেন্টাইন ডে আসার আগেই এই নাটক নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় চায়ের কাপে। এবারো তার ব্যতিক্রম হয়নি।

এর মাঝেই সবগুলো নাটকের শ্যুট শেষ হয়েছে। তন্মধ্যে ‘আমি তোমার গল্প হবো’ শিরোনামের নাটকটি দর্শকদের মধ্যে আলাদা ভাবে বেশ সাড়া জাগিয়েছে। খাইরুল আলমের লেখা নির্বাচিত গল্পে নাটকটিতে অভিনয় করেছেন তরুন অভিনেতা তাওসীফ মাহবুব। তাওসীফের বিপরীতে অভিনয় করেছে আরেক জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকটি নির্মান করেছেন তরুন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

ক্লোজআপের নাটক ‘আমি তোমার গল্প হবো’ সম্পর্কে নির্মাতা বান্নাহ চ্যানেল আগামীকে বলেন, ‘গল্পটা কিছুটা গতানুগতিক হলেও গল্পের মধ্যে রয়েছে বৈচিত্র্যতা। যা দর্শকদের আনন্দ দিতে সাহায্য করবে। আর আমি আশাবাদী বরাবরের মতই নাটকটা দর্শকপ্রিয়তা পাবে।’

অন্যদিকে এই নাটকটি নির্মানের মধ্য দিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ করেছে ক্লোজআপের নাটক নির্মানের হ্যাটট্রিক। পরপর তিন বছর তিনি পরিচালনা করেছেন ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প সিরিজের তিন নাটক। ২০১৬ সালে ‘প্রজাপতির শত ডানা’ এবং ২০১৭ সালে ‘তোমার পিছুপিছু’ নির্মাণ করেন। সবশেষ ২০১৮ তে নির্মান করেছেন ‘আমি তোমার গল্প হবো’। এ বিষয়ে তিনি বলেন, ‘যদিও আমি ছাড়াও এরকম হ্যাটট্রিক রয়েছে। তবে তবুও এটা একজন পরিচালকের জন্য সৌভাগ্যই বটে।’

‘আমি তোমার গল্প হবো’ নাটকের শ্যুট ইতিমধ্যে শেষ হয়েছে। গাজীপুর, উত্তরা, কালীগঞ্জ সহ রাজধানীর কয়েকটি জায়গায় এর দৃশ্য ধারণ করা হয়। এবার অপেক্ষার পালা। নাটকটি প্রচারিত হবে আগত ভ্যালেন্টাইন ডে ১৪ই ফেব্রুয়ারি রাত ৮ টা ৪৫ মিনিটে। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিষনে।

spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে...

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তথ্যমন্ত্রী

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি...

রমেকে চিকিৎসক-স্বজন সংঘর্ষে উত্তেজনা, মরদেহ হস্তান্তরে জটিলতা

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা অবহেলা ও রোগীর...

নারায়ণগঞ্জে হাসপাতাল সেবার মানে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বে...

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতিতে অচল পণ্য খালাস

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে পণ্য...

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ম্যাচে তারকা জুটির নজরকাড়া উপস্থিতি

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ ম্যাচ উপভোগ...

বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই ব্রাজিল বনাম মরক্কো

বিশ্বকাপের মঞ্চে আজ রাতে বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে...

৭৭ কিলোমিটার কমলা সাজে বিশ্বকাপ উৎসবে নেদারল্যান্ডস

বিশ্বকাপের উত্তেজনায় যখন গোটা বিশ্ব ফুটবলে মেতে আছে, তখন...

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের...

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের...

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ...
spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে ছয়জন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা হলে দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে এবং ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রোববার (১৪ জুন, ২০২৬) সকাল সাড়ে...
spot_img