Wednesday, October 7, 2026
25.5 C
Dhaka

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংগীতজগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন সোমনূর মনির কোনাল। এরপর থেকে তিনি পেছনে ফিরে তাকাননি। মৌলিক গানের পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ততা বেড়েছে তাঁর। নিজের সংগীত ভাবনাকে দলীয় রূপ দিতে তিনি গড়ে তুলেছেন নিজের গানের দল কে-কম্পানি, যা ইতোমধ্যে এক যুগ পার করেছে।

কে-কম্পানির সদস্যদের সঙ্গে দেশজুড়ে বিভিন্ন স্টেজ শো করেছেন কোনাল। পাশাপাশি বিদেশের মাটিতেও অংশ নিয়েছেন নানা কনসার্টে। এক যুগ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে কোনাল বলেন,
“২০০৯ সালে প্রফেশনাল সংগীত যাত্রার কয়েক বছর পরেই কে-কম্পানির যাত্রা শুরু। কে-কম্পানি হলো কোনাল এবং কম্পানি। যারা আমার সঙ্গে বাজায়, সাউন্ড ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার—সকলেই মিলেই কে-কম্পানি। ওরা বাংলাদেশের ট্যালেন্টেড এবং ডিমান্ডেড মিউজিশিয়ান। আমরা একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছি। দেশের বাইরেও অনেক প্রোগ্রাম করেছি। সব মিলিয়ে ওরা আমার পরিবারের মতো হয়ে গেছে।”

কোনাল আরও বলেন,
“এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্য রকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সব সময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।”

এক যুগ পূর্তি উপলক্ষে কে-কম্পানি ইতোমধ্যেই নতুন পাঁচটি গানের কাজ শুরু করেছে। কোনাল জানান, এ বছর থেকে গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী বছর সেলিব্রেশন কনসার্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এক যুগ পূর্তি উদ্‌যাপন করা হবে। দেশ ও দেশের বাইরে নানা কনসার্টে অংশ নেওয়ার কথাও রয়েছে।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে কোনালের নতুন গান ‘উড়ব আমি’, যেখানে কুশল মণ্ডলও কণ্ঠ দিয়েছেন। সোমেশ্বর অলির লেখা এই গানের সুর করেছেন সাজিদ সরকার এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। গানটি প্রকাশিত হবে টি এম মিউজিক ইউটিউব চ্যানেলে।

কে-কম্পানির বর্তমান লাইনআপ:
সোমনূর মনির কোনাল (ভোকাল), রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার (ড্রামস ও পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) ও সজীব (শব্দ প্রকৌশলী)।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img