Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা রাজপাল যাদব এখন তিহার জেলে। ৫ কোটি রুপি ঋণ, যা সুদে গুণিত হয়ে ৯ কোটিতে পৌঁছেছে, এবং বারবার চেক বাউন্স হওয়ার কারণে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি আত্মসমর্পণ করেন। দিল্লি হাইকোর্ট তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো দয়া দেখায়নি এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন সবার জন্য সমান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রাজপাল যাদবের অর্থসংক্রান্ত বিপত্তি শুরু হয় প্রায় ১৬ বছর আগে। ২০১০ সালে নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য তিনি দিল্লির মুরলি প্রজেক্টস নামের সংস্থা থেকে ৫ কোটি রুপি ঋণ নেন। ২০১২ সালে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হয় এবং এরপর থেকে ঋণ পরিশোধের সমস্যা শুরু হয়।

তদন্তে জানা গেছে, গত কয়েক বছরে রাজপাল অন্তত ২০ বার আদালতের কাছে প্রতিশ্রুতি দেন যে ঋণ পরিশোধ করবেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। ২০১৮ সালে দিল্লির একটি আদালত চেক বাউন্স মামলায় রাজপাল ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের সাজা দেন। ২০২৪ সালে হাইকোর্ট সাময়িকভাবে তাঁর সাজা স্থগিত করে সমঝোতার সুযোগ দেন।

তবে গত বছরের ডিসেম্বরে ৪০ লাখ এবং চলতি বছরের জানুয়ারিতে ২ কোটি রুপি পরিশোধের কথা থাকলেও তা দেননি। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্ষমা প্রার্থনা করে আরও এক সপ্তাহ সময় চেয়েছিলেন রাজপাল। কিন্তু বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা তাঁর আবেদন খারিজ করে দেন এবং বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কেউ হলেও আদালত কোনো বিশেষ নিয়ম তৈরি করতে পারে না। আইন অমান্য করলে সাজা পেতেই হবে।” আদালতের মতে, রাজপালের এই আচরণ বিচারব্যবস্থার প্রতি ‘অসম্মান’ প্রদর্শনের শামিল।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা নাগাদ রাজপাল তিহার জেলে আত্মসমর্পণ করেন। জেল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি একজন সাধারণ কয়েদি হিসেবে ছয় মাসের কারাদণ্ড ভোগ করবেন। রাজপালের আইনজীবী জানিয়েছেন, আত্মসমর্পণের পর নতুনভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে, যাতে ঋণের অর্থ পরিশোধ করে তিনি দ্রুত মুক্তি পান।

হাঙ্গামা, ভুলভুলাইয়া ও চুপ চুপ কের মতো কালজয়ী সিনেমার এই অভিনেতার কারাগারে অবস্থান নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বলিউডের অন্যান্য তারকা তাঁর পাশে দাঁড়াবেন কি না, তা নিয়েও চলছে আলোচনা।

সূত্র: দ্য হিন্দু

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও প্রভাব...

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড়...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে...

ঢাকা লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির...

মেহেরপুরে দেড়শ’ বছরের পুরোনো ১০ গম্বুজ মসজিদ

মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা শান্ত সবুজ গ্রাম আনন্দবাস। ভোরের...

বাসিয়া নদীর দখল ও দূষণ স্থায়ী হুমকি

সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী দখল ও দূষণের কারণে ক্রমেই...

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি...

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময়...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া রোদের প্রভাব তাদের ত্বকে দ্রুত ক্ষতি করতে পারে। অনেক সময় বড়দের মতোই শিশুদের ত্বকেও সূর্যের...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন...

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে অসংখ্য খানাখন্দক ও অস্থায়ীভাবে দেওয়া...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি কোম্পানিকে এভাবে প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ হিসেবে...
spot_img