Thursday, August 13, 2026
29 C
Dhaka

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

নেদারল্যান্ডসের রটারড্যামে অনুষ্ঠিত ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। উৎসবের মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এ রাজনৈতিক থ্রিলারধর্মী চলচ্চিত্র।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, প্রায় তিন বছর আগে রাজনৈতিক অস্থিরতার সময় তিনি সিনেমাটির কাজ শুরু করেন। তিনি বলেন, সে সময়ের উদ্বেগ ও পরিস্থিতি কাছ থেকে দেখেই এই বিষয়কে চলচ্চিত্রে তুলে ধরার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে দেশে সিনেমা নির্মাণ করা বেশ কঠিন, কারণ সেন্সর বোর্ডসহ বিভিন্ন সরকারি বাধার মুখে পড়তে হয়। তবু রটারড্যামের এই অর্জন বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নির্মাতা সুমিত পুরস্কারটি উৎসর্গ করেন টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী এলাকার মানুষদের, যেখানে সিনেমার শুটিং হয়েছে। তিনি জানান, স্থানীয়দের সহায়তা ছাড়া সিনেমাটি শেষ করা সম্ভব হতো না। একই সঙ্গে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই ‘মাস্টার’ এই সাফল্য পেয়েছে।

পুরস্কার জয়ের মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। বাঁধন তাঁর ক্যাপশনে লেখেন, আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। তিনি পরিচালক ও সিনেমার পুরো টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য অসাধারণ একটি দিন।

রাজনৈতিক থ্রিলারধর্মী ‘মাস্টার’ সিনেমার গল্পে দেখা যায়, জহির আহমেদ নামের এক শিক্ষক সমাজসেবার মাধ্যমে এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। উপজেলা নির্বাচনে প্রার্থী সংকট দেখা দিলে তাঁকে প্রার্থী করার দাবি ওঠে। বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার জীবনে আসে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তনের পথ ধরেই গল্প এগোতে থাকে।

রটারড্যাম উৎসবেই সিনেমাটির বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হয়। উৎসবের মাঝপথে জানা যায়, নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের কোয়ানন ফিল্মস। এ ছাড়াও এবারের রটারড্যামে বাংলাদেশের আরও দুটি সিনেমা অংশ নেয়—মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মূল প্রতিযোগিতা বিভাগের টাইগার কম্পিটিশনে এবং মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ ব্রাইট ফিউচার বিভাগে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img