Sunday, July 26, 2026
26.4 C
Dhaka

রবীন্দ্রনাথের কবিতা প্রিয় ছিল অড্রে হেপবার্নের

‘রোমান হলিডে’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন অভিনয় গুণ ও সৌন্দর্যের প্রতিমূর্তি হিসেবে পরিচিত হলেও ব্যক্তিজীবনে ছিলেন অন্তর্মুখী এবং বইপ্রেমী। তিনি সময় পেলেই বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিতে পছন্দ করতেন। জানা যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তার প্রিয় তালিকায় ছিল।

বিনোদন প্রতিবেদক

২ মিনিটে পড়ুন
১৯৯৩ সালের ২০ জানুয়ারি, ৬৩ বছর বয়সে সুইজারল্যান্ডের নিজ বাড়িতে ঘুমের মধ্যে অড্রে হেপবার্ন না ফেরার দেশে পাড়ি জমান। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রথম সিনেমার সহঅভিনেতা ও বন্ধু গ্রেগরি পেক।

উইকিমিডিয়া কমন্স থেকে জানা যায়, অড্রের প্রিয় ‘রাজকুমারী’র প্রতি শ্রদ্ধা জানিয়ে পেক তার প্রিয় রবীন্দ্রনাথের কবিতা ‘আনএন্ডিং লাভ’ (‘অশেষ ভালোবাসা’-এর ইংরেজি সংস্করণ) আবৃত্তি করেছিলেন। ১৯৯৭ সালে অড্রের মৃত্যু পরবর্তী এক টেলিভিশন সাক্ষাৎকারে পেক এই কবিতার কিছু লাইন আবৃত্তি করেন। কবিতার লাইনগুলো রবীন্দ্রনাথের মানষী কাব্যগ্রন্থের।

অড্রে হেপবার্ন মে মাসে জন্মগ্রহণ করেছিলেন, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ। তিনি বিভিন্ন দেশের কবিতা পড়তে ভালোবাসতেন এবং নিজ দেশ ছাড়াও রোমান্টিক সাহিত্যে আগ্রহী ছিলেন। তিনি একাধিক ভাষায় পারদর্শী ছিলেন, যেমন ইংরেজি, ডাচ, ফরাসি, স্প্যানিশ ও ইতালিয়ান।

পঞ্চাশের দশকে সিনেমা জগতে প্রবেশ করেন অড্রে। ‘রোমান হলিডে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় এবং প্রথম সিনেমাতে অস্কারও জয় করেন। ‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’ সিনেমায় অভিনয় করে তিনি ফ্যাশন আইকনে পরিণত হন। শেষ জীবনে তিনি সিনেমা কমিয়ে দিয়ে ইউনিসেফের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন।

মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে, তবু অড্রে হেপবার্ন আজও সিনেপ্রেমীদের হৃদয়ে রাজত্ব করছেন। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রোমান হলিডে’, ‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’, ‘সাবরিনা’, ‘লাভ ইন দ্য আফটারনুন’, ‘ওয়ার এন্ড পিস’, ‘দ্য নান্স স্টোরি’, ‘টু ফর দ্যা রোড’, ‘মাই ফেয়ার লেডি’, ‘চারাডে’, ‘দ্য চিলড্রেন আওয়ার’, ‘দ্য আনফরগিভেন’, ‘গ্রিন ম্যানসন’, ‘ফানি ফেস’, ‘উই গো টু মন্টি কার্লো’ ইত্যাদি।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img