Monday, May 4, 2026
30 C
Dhaka

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান ও অভিনেত্রী দিব্যা দত্ত। সেই দৃশ্যে অভিনয়ের সময় কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন দিব্যা দত্ত।

সাক্ষাৎকারে ‘হিস’ সিনেমার কথা স্মরণ করে দিব্যা দত্ত বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে তিনি ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল। নিঃসন্তান দম্পতি কান্নায় ভেঙে পড়েছেন সঙ্গম করতে করতে।’

সিনেমাটির পরিচালক ছিলেন হলিউড নির্মাতা ডেভিড লিনচের কন্যা জেনিফার লিনচ। সে কারণে শুটিং সেটে বিদেশি টিমের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দিব্যা দত্ত বলেন, ‘সেটের অর্ধেক লোক ছিল বাইরের, অর্ধেক লোক আমাদের টিমের। সবাই দাঁড়িয়েছিলেন। তাই আমার বেশ ভয়ই লাগছিল।’

তিনি আরও বলেন, ‘সেই সময়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানোর জন্য বিশেষ পরিচালক বা “ইন্টিমেসি ডিরেক্টর”-এর চল ছিল না। তাই অভিনেতা-অভিনেত্রীদের বেশ বেগ পেতে হতো।’

অভিনেত্রী জানান, দৃশ্যটির শুটিংয়ের ঠিক আগে তিনি ইরফান খানকে খুঁজছিলেন। তখন পরিচালক জানান, ‘ও ছাদে বসে আছে। ও তোমার চেয়েও বেশি ভয় পেয়েছে।’ শেষ পর্যন্ত ভয় কাটিয়ে দুজনেই দৃশ্যটিতে অভিনয় করেন।

দিব্যা দত্ত আরও জানান, পরে ২০১৮ সালে ‘ব্ল্যাকমেল’ সিনেমায় আবারও ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন তিনি।

উল্লেখ্য, ইরফান খান বলিউডের পাশাপাশি হলিউডেও ব্যাপক প্রশংসিত অভিনয় করেছেন। ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে এই গুণী অভিনেতা মারা যান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’...

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের ঝগড়ার মধ্যে...

বৃষ্টিতে চাঙা ফকিরহাটের কৃষি কার্যক্রম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভারী বৃষ্টির পর আউশ ধানের বীজতলা...

ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০...

পচে যাচ্ছে বস্তাভর্তি আলু, হতাশ কৃষক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলুর দাম ধস ও সংরক্ষণ সংকটে...

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস...

কমলনগরে এলজিইডিতে শূন্য পদের ছড়াছড়ি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দীর্ঘদিন...

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...
spot_img

আরও পড়ুন

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়,...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দিনগত...
spot_img