Monday, July 13, 2026
27.1 C
Dhaka
No menu items!

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের

অস্কারের স্বপ্ন প্রায় সব অভিনেতা-অভিনেত্রীর মনেই থাকে। হলিউড থেকে শুরু করে বিশ্বজুড়ে সিনেমা অঙ্গনের অনেকেই সোনালি এই ট্রফিকে ক্যারিয়ারের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে দেখেন। তবে এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। তাঁর ভাষায়, অস্কার পাওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়।

ডেভিড ফিঞ্চার পরিচালিত ‘মান্ক’ সিনেমার জন্য ২০২১ সালে প্রথমবার অস্কারে মনোনয়ন পান আমান্ডা সেফ্রিড। এরপরও ধারাবাহিকভাবে প্রশংসিত অভিনয় করে যাচ্ছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য টেস্টিমেন্ট অব অ্যান লি’ ও ‘দ্য হাউসমেইড’—এই দুই সিনেমাতেই প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়। ‘অ্যান লি’ চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছেন তিনি। ২২ জানুয়ারি ঘোষিত হতে যাচ্ছে এবারের অস্কার মনোনয়ন তালিকা। সেখানেও তাঁর নাম থাকতে পারে—এমন গুঞ্জন রয়েছে।

এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, অস্কার জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে আমান্ডা সেফ্রিড বলেন, ‘যদি পাই, সেটা অবশ্যই ভালো হবে। তবে অস্কারের কোনো প্রয়োজন আমার নেই।’ তিনি পাল্টা প্রশ্ন রাখেন, ‘তোমার কি মনে আছে গত ১০ বছরে কারা কারা অস্কার জিতেছে? দর্শক সেটা মনে রাখে না। একজন শিল্পীর জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারে টিকে থাকা। আমি অস্কার জেতা ছাড়াই এত দূর আসতে পেরেছি।’

এ বছর অস্কারে মনোনয়ন না পেলেও তাঁর কোনো আক্ষেপ থাকবে না বলেও জানান আমান্ডা সেফ্রিড। তাঁর মতে, তিনি ইতিমধ্যেই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। পুরস্কারের চেয়ে দর্শকদের আস্থা ও গ্রহণযোগ্যতাকেই তিনি বেশি গুরুত্ব দেন।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে আমান্ডা সেফ্রিড বলেন, ‘আমাদের সবার জীবনেই উত্থান-পতন থাকে। দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা সময়ের সঙ্গে বদলায়। আমার ক্যারিয়ার এখন ভালো পর্যায়ে আছে। দ্য হাউসমেইড বক্স অফিসে ভালো করছে। কিন্তু সব সময় এমন থাকে না। কখনো মাম্মা মিয়া!-এর মতো সাফল্য আসে, আবার কখনো টেড ২ কিংবা আ মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট-এর মতো ছবিও আসে, যেগুলো প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সফল হয়নি। তবে এসব নিয়ে ভাবি না। নিজের পছন্দ আর মূল্যবোধেই অবিচল থাকি।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img