Wednesday, July 22, 2026
26 C
Dhaka
No menu items!

এক্সে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে ৬ শতাধিক অ্যাকাউন্ট ব্লক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে প্রায় ৩,৫০০টি পোস্ট ব্লক করা হয়েছে। পাশাপাশি ৬ শতাধিক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বিষয়বস্তু কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

ভবিষ্যতে ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্ম পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা। এক সপ্তাহ আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক্স কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, প্ল্যাটফর্মে অশ্লীল, নগ্ন ও আপত্তিকর কনটেন্ট উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী গ্রোক এবং এক্সএআই-এর অন্যান্য পরিষেবা ব্যবহার করে নারীদের ছবি ও ভিডিও বিকৃতভাবে ছড়ানোর অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয় নির্দেশ দেয়, ৭২ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে। চিঠিতে বলা হয়, নির্দেশ অমান্য করলে ভারতীয় আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুধু প্ল্যাটফর্ম নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

সরকারের বক্তব্য, গ্রোক ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে করা কার্যকলাপ সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। এই প্রেক্ষিতে এক্সকে গ্রোকের প্রযুক্তিগত ও গভর্ন্যান্স কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ইউজার পলিসি কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে—নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার মতো পদক্ষেপ নিতে হবে।

চলমান অনিয়মের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৭৯ অনুযায়ী এক্সের ‘সেফ হারবার’ সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা, নারী অশালীন উপস্থাপনা আইন ও শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইনসহ একাধিক আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

মাস্কের সংস্থা জানিয়েছে, ভারতের বাজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের আইনকে তারা সম্মান করে। বিতর্কিত কনটেন্ট সরানোর ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কেন্দ্র আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এক্স তাদের ত্রুটি স্বীকার করেছে এবং ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে। আগামী দিনে কোনও অশ্লীল কনটেন্ট প্ল্যাটফর্মে রাখা যাবে না।

বিশ্বব্যাপী এই বিতর্কের প্রেক্ষাপটেও চাপ ক্রমেই বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই এক্সকে চিঠি দিয়েছে। ইন্দোনেশিয়া সাময়িকভাবে এক্স ও গ্রোক ব্লক করেছে। মার্কিন সেনেটররা গুগল ও অ্যাপলকে চিঠি দিয়ে তাদের অ্যাপ স্টোর থেকে এক্স ও গ্রোক সরানোর আবেদন জানিয়েছেন। প্রযুক্তি ও নীতি বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রোক-কেন্দ্রিক এই বিতর্কে বিশ্বজুড়ে এক্সের উপর আইনি ও নীতিগত চাপ আরও বেড়াবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img