Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

৫ বছরে ১৬টি সিনেমা, সুইডেনে নতুন জীবন গড়ছেন তামান্না

নন্দিত ও মিষ্টি হাসির চিত্রনায়িকা তামান্না হুদা ১৯৯৫ সালে কয়েক মাসের জন্য সুইডেন থেকে দেশে এসে চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন। তখন তার বয়স মাত্র ১৪–১৫ বছর। দেশে আসার চার দিন আগে একটি বিজ্ঞাপন এজেন্সি থেকে ফোন পান, যা পরিবারের অনুরোধে গ্রহণ করেন। ‘স্টারশিপ কনডেন্সড মিল্ক’ বিজ্ঞাপনটি প্রচারে আসার পর মুহূর্তেই তিনি প্রশংসায় ভাসতে থাকেন।

বিজ্ঞাপনের সাফল্যের কারণে সিনেমার প্রস্তাব আসতে থাকে। ১৯৯৭ সালে তিনি দেশে ফিরে আসেন এবং প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান সাইফুল আজম কাশেমের ‘ত্যাজ্যপুত্র’ সিনেমা দিয়ে। একই বছরের ডিসেম্বর মাসে শুরু হয় ‘ভণ্ড’ সিনেমার শুটিং, যা ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়ে বাম্পার হিট হয়। এরপর একের পর এক ছবি করেছিলেন তিনি, ৫ বছরের মধ্যে মোট ১৫টি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৩ সালে ১টি সিনেমা করে মোট ১৬টি সিনেমা সম্পূর্ণ হয়। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ভণ্ড’, ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’, ‘পাগল তোর জন্য রে’ ইত্যাদি।

সুইডেনে ফিরে গিয়ে তামান্না ডেন্টিস্ট হিসেবে কাজ করছেন এবং সুইডেনের নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের ড্যান্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, স্বামী-সংসার-সন্তান নিয়ে ভালো আছি। আমি এখানে একটি নাচের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছি। পরিবারকে সময় দিচ্ছি, এভাবেই কেটে যাচ্ছে।’

বাংলাদেশে অভিনয় করার বিষয়েও তিনি উল্লেখ করেন, ‘শুরুর দিকে কিছু সুযোগ পেয়েছিলাম কিন্তু আগ্রহ পাইনি। কারণ তারা যেভাবে কাজ করে, সে ধরনের কাজ আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার দেশে যে সুবর্ণ সময়টা পার করেছি, তার জন্য অনেক মানুষের ভালোবাসা পাই, সেটাতেই তৃপ্ত।’

শাকিব খানের সঙ্গে কাজ করা অভিজ্ঞতা প্রসঙ্গে তামান্না বলেন, ‘আমার যে বছর সিনেমা রিলিজ হয়, ওই বছরই পরের বছর শাকিবের প্রথম সিনেমা রিলিজ হয়। ওর সঙ্গে দুই-তিনটা ছবি করেছিলাম। শুটিংয়ে কাজের বাইরে আলাদা কথা বলতাম না। শাকিবও চেষ্টা করত না, কারণ জানত চেষ্টা করলেও লাভ হবে না। এরপর তো আমি চলে এলাম, আর শাকিবের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে সম্প্রতি ওর সিনেমা দেখে বুঝেছি, ও নিজেকে অনেক দূর এগিয়েছে।’

সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সব কিছু খুব সহজলভ্য। আগের সময় তারকারা সবার নাগালের বাইরে থাকত। এখনকার নেতিবাচক মন্তব্যগুলো দেখলে আমি অবাক হই। আমি হলে এসব কখনোই নিতে পারতাম না।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img