Wednesday, July 22, 2026
26.4 C
Dhaka
No menu items!

বাদ নয়, আমি নিজেই বিপিএল থেকে সরে গিয়েছি : রিধিমা

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে এমন খবর প্রকাশ হলেও এটি সত্য নয় বলে দাবি করেছেন তিনি নিজেই। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রিধিমা স্পষ্ট করেছেন, তিনি স্বেচ্ছায় বিপিএল থেকে সরে গেছেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিধিমা লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় খবর বেরিয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এটা সত্যি নয়। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। যারা আমার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। ক্রিকেটের জন্য সত্যটা জানা উচিত। বাড়তি কোনো মন্তব্য করতে চাই না।’

রিধিমা আরও উল্লেখ করেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্টের চেয়েও ক্রিকেটকে সবার ওপরে রাখি। সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে বছরের পর বছর ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এটা কখনোই বদলাবে না। আমি ক্রিকেটের স্বার্থে এভাবেই এগিয়ে যেতে চাই।’

রিধিমাকে বাদ দেওয়ার খবর প্রকাশের সময় বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মধ্যকার কিছু বিষয়েও উত্তেজনা চলছিল। মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস, তানজিদ হাসান ও তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলার বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলা হবে নেপালের বিপক্ষে। বিপিএল ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি শেষ হবে। বিপিএল শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যেই লিটন, তানজিদ ও হাসানদের বিশ্বকাপে অংশ নিতে হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img