Monday, August 31, 2026
31 C
Dhaka

গুলশান দেওয়াইয়া প্রাক্তন স্ত্রীর সঙ্গে আবার প্রেম করছেন

ব্যক্তিগত জীবন থেকে পেশাদারি সিদ্ধান্ত—সব কিছু নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বললেন অভিনেতা গুলশান দেওয়াইয়া। প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগানো, যশ অভিনীত বহু আলোচিত ছবি ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া, এমনকি মাঝপথে একটি ছবি ছেড়ে বেরিয়ে আসার মতো সাহসী সিদ্ধান্ত সব নিয়েই গুলশান সরাসরি বলেছেন।

তিনি জানান, ২০২০ সালে ডিভোর্সের পর চার বছর কেটে গেলেও প্রাক্তন স্ত্রী (অভিনেত্রী কাল্লিরই ত্সিয়াফেত্তার) সঙ্গে তার সম্পর্কের সুতা পুরোপুরি ছিঁড়ে যায়নি। আট বছরের দাম্পত্য ভাঙার পর এখন তারা আবার একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং ডেটিং করছেন। গুলশানের কথায়, এই পুনর্মিলন সম্ভব হয়েছে নিজেদের আত্মবিশ্লেষণ, ব্যক্তিগত পরিণতিবোধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাপল থেরাপির মাধ্যমে।

গুলশান বলেন, ‘এর একটা বড় অংশ এসেছে প্রশিক্ষিত পেশাদারের সঙ্গে নিয়মিত কথা বলার মাধ্যমে।’ তাঁর সংযোজন, থেরাপি এখনো তাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্পর্ককে নতুন করে বোঝা ও গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিই তাদের সাহায্য করেছে।

সাক্ষাৎকারে উঠে আসে আরও একটি তথ্য। গুলশান স্বীকার করেন, গীতু মোহান্দাস পরিচালিত এবং যশ অভিনীত ‘টক্সিক’ ছবির প্রস্তাব তিনি পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ছবিটি করতে পারেননি। অভিনেতার বক্তব্য, ‘বিভিন্ন কারণেই বিষয়টা এগোয়নি। মূলত শিডিউলিং সমস্যা ছিল। এত বড় ফ্র্যাঞ্চাইজি লেভেলের ছবি তখনকার কাজের সঙ্গে সামলানো সম্ভব হচ্ছিল না।’

অভিনেতা নিজের ক্যারিয়ারের কঠিন সময় নিয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, একসময় একটি ছবি মাঝপথেই ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। কারণ পারিশ্রমিক না পাওয়া এবং অপেশাদার আচরণ। তিনি বলেন, “ওরা আমাকে টাকা দেয়নি, আমার ম্যানেজারের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছিল।” তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চুক্তিপত্র খুঁটিয়ে দেখেছিলেন বলেও জানান গুলশান।

বর্তমানে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ছবির সাফল্যের রেশ উপভোগ করছেন গুলশান। তবে এই বিশাল সাফল্যও তাঁর কাজ বাছার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেনি। তিনি বলেন, “আমার ক্যারিয়ারে যদি বৈচিত্র্য চাই, তাহলে সেটার পিছনে আমাকে ছুটতেই হবে।” ‘কান্তারা’র পর আবার কন্নড় ছবিতে ফিরতে কেমন লাগছে—এই প্রশ্নে খানিক দ্বিধার কথাও স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ছবির প্রস্তাবের সংখ্যা বাড়লেও কান্তারা–র পরবর্তী পদক্ষেপ ঠিক করা সহজ নয়। এই মুহূর্তে প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তেই নিতে চাইছেন তিনি।

ব্যক্তিগত জীবনের জটিলতা হোক বা ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্ত—গুলশন দেওয়াইয়ার অকপট স্বীকারোক্তি স্পষ্ট করে দেয়, তিনি শুধু পর্দার অভিনেতা নন, বাস্তব জীবনেও নিজের শর্তেই চলতে ভালোবাসেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img