Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

ওয়েব সিরিজে ফিরছে জনপ্রিয় অপূর্ব-বিন্দু জুটি

এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। জনপ্রিয়তার শীর্ষ সময়ে থাকা এই জুটিকে দীর্ঘদিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অবশেষে প্রায় এক দশক পর আবারও ফিরছেন অপূর্ব ও বিন্দু, নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে।

নতুন এই ওয়েব সিরিজে অপূর্ব ও বিন্দুকে একসঙ্গে দেখা যাবে ‘হেডলাইন’ শিরোনামের একটি প্রজেক্টে। ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত হচ্ছে সিরিজটি।

জানা গেছে, হইচই-এর জন্য নির্মিতব্য এই রাজনৈতিক থ্রিলার ঘরানার সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহান। গল্পে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপূর্বকে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই তিনি শুটিংয়ে অংশ নেবেন। অন্যদিকে, এই সিরিজের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন আফসানা আরা বিন্দু।

‘হেডলাইন’ প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান রয়েছে এবং প্রস্তুতিতে আরও অন্তত এক মাস সময় লাগবে। সব দিক থেকে চূড়ান্ত প্রস্তুতি শেষ হলেই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

এর আগে অপূর্ব ও বিন্দু জুটি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মেঘ, মিনারেল ওয়াটার ও বিলম্বিত টিকিট। সর্বশেষ ২০১৬ সালে বিপাশা হায়াতের গল্পে নির্মিত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তৃতীয়জন’ নাটকে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে মাহফুজ আহমেদও অভিনয় করেছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img