Monday, September 14, 2026
33 C
Dhaka

কেন বললেন ‘আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি’ প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য, ব্যর্থতা ও উত্থান-পতনের নানা ধাপ পেরিয়ে আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন, তা নিয়ে স্বস্তি ও কৃতজ্ঞতায় ভরপুর প্রিয়াঙ্কা চোপড়া। নতুন বছরের শুরুতে নিজের পথচলার দিকে ফিরে তাকিয়ে নিজেকেই ধন্যবাদ জানালেন এই অভিনেত্রী। একই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনাও ভাগ করে নেন তিনি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা।

ভিডিওতে আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় তাঁকে। গোধূলির আলোয় ধারণ করা ওই ভিডিওতে শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের অনুভূতির কথা বলতে থাকেন তিনি। প্রিয়াঙ্কা জানান, এবার থেকে তিনি আরও বেশি করে ক্যামেরার সামনে এসে কথা বলতে চান। তাঁর ভাষায়, ‘আমি নিজেকে বলেছিলাম—এই কাজটা আমি আরো ভালোভাবে করব।’

বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওগুলো দেখুন, ২০২৬ সালে আমার প্রথম কয়েকটা পদক্ষেপ। আমার কাছে এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।’ তাঁর এই কথায় নতুন বছরকে সামনে রেখে আশাবাদ ও আত্মবিশ্বাসের স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

এরপর নিজের পরিবার ও জীবনের প্রাপ্তির কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সত্যিই ফিরে তাকাচ্ছিলাম—আমার পরিবার, আমার ছোট ছোট সুন্দর পদক্ষেপ, সবকিছুর দিকে। আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবান। এত দ্রুত এতটা পথ পেরিয়ে এসে আমরা অনেক সময় নিজেদের কৃতিত্ব দিতে ভুলে যাই। তাই আজ আমি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘এই সুন্দর জীবনটা গড়ে তোলার জন্য আমি নিজের প্রতিই কৃতজ্ঞ হতে চাই, নিজের প্রতি একটু বিনয়ী হতে চাই।’ নিজের প্রতি স্বীকৃতি ও কৃতজ্ঞতার এই প্রকাশ ভক্তদের মধ্যেও আলাদা সাড়া ফেলেছে।

ভিডিওর শেষ অংশে ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওপারে সব সময় আলো থাকে। শুধু লেগে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। তবে এখন আমি আমার ঘরের পথেই ফিরছি।’ নতুন বছরে আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা আর সামনে এগিয়ে যাওয়ার বার্তায় ভরা এই ভিডিও ইতোমধ্যেই অনুপ্রেরণা ছড়িয়েছে তাঁর ভক্তদের মধ্যে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img