Monday, September 14, 2026
33 C
Dhaka

প্রখ্যাত নির্মাতা বেলা তার মারা গেছেন

হাঙ্গেরির প্রভাবশালী চলচ্চিত্রকার বেলা তার আর নেই। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ইউরোপীয় চলচ্চিত্র একাডেমি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা এক গুরুতর অসুস্থতার পর আজই তাঁর মৃত্যু হয়েছে। বেলা তার ‘ড্যামনেশন’ ও ‘স্যাতানতাঙ্গো’র মতো বিষণ্ন ও চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন।

ইউরোপীয় চলচ্চিত্র একাডেমি প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আমরা একজন অসাধারণ নির্মাতাকে হারালাম। যার শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের ভাবিয়েছে। তিনি শুধু সহকর্মীদের কাছেই গভীরভাবে সম্মানিত ছিলেন না, বিশ্বজুড়ে দর্শকদের কাছেও ছিলেন সমাদৃত। একই বিবৃতিতে আরও জানানো হয়, শোকাহত পরিবার সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের কাছে এই কঠিন সময়ে তাদের অবস্থান বোঝার অনুরোধ জানিয়েছে। পরিবার এখনই কোনো বক্তব্য দেবে না।

বেলা তার তথাকথিত স্লো সিনেমা আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত। এই চলচ্চিত্রধারার বৈশিষ্ট্য ছিল সাদা-কালো চিত্রগ্রহণ, দীর্ঘ ও অবিচ্ছিন্ন শট, অত্যন্ত সীমিত সংলাপ এবং প্রচলিত কাহিনিনির্ভর গল্প বলার কাঠামো প্রত্যাখ্যান। তাঁর ছবিতে পূর্ব ইউরোপের দৈনন্দিন জীবনের নিঃসঙ্গতা, নিরানন্দ বাস্তবতা ও সামাজিক সংকট গভীরভাবে উঠে এসেছে।

এই চলচ্চিত্রভাষার সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ধরা হয় বেলা তারের ১৯৯৪ সালের চলচ্চিত্র স্যাতানতাঙ্গো। সাড়ে সাত ঘণ্টা দৈর্ঘ্যের এই ছবিতে কমিউনিজম পতনের পর একটি ছোট হাঙ্গেরীয় গ্রামের মানুষের টিকে থাকার সংগ্রামের গল্প তুলে ধরা হয়। দৈর্ঘ্য ও ধীরগতির কারণে ছবিটি সহজে দর্শকপ্রিয় না হলেও সমালোচকদের কাছে এটি বেলা তারের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে স্বীকৃত।

বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে স্যাতানতাঙ্গো এক অনন্য অবস্থান তৈরি করে নিয়েছে বলে মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা। সময়, সমাজ ও মানুষের অন্তর্গত সংকটকে ভিন্ন ধারায় উপস্থাপনের কারণে বেলা তারকে আধুনিক বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র:রেডিও ফ্রান্স

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img