Friday, July 10, 2026
28.8 C
Dhaka

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ

আর মাত্র কয়েকটি দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার, ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবের পূর্ণাঙ্গ শিডিউল সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। সেগুলো হলো—‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।

নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে ১৮ জানুয়ারি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ‘চায়নিজ ফিল্ম উইক’, যেখানে উদ্‌যাপন করা হবে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি।

সূত্র: আয়োজকরা

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img