Saturday, September 26, 2026
25.8 C
Dhaka

১৪ বছরের সম্পর্কের পর টেলিভিশনের জনপ্রিয় দম্পতি আলাদা

টেলিভিশনের জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি বিজের ১৪ বছরের দাম্পত্য সম্পর্ক এবার শেষ হয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এবার সেই জল্পনার অবসান ঘটালেন জয় নিজেই।

জয় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দিয়ে জানান, তিনি ও মাহি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও তারা একসঙ্গে তাদের সন্তানদের দেখাশোনা করবেন। পাশাপাশি, এই কঠিন সময়ে সবার কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করেছেন জয়।

জয়ের কথায়, ‘আজ আমরা জীবনের পথে আলাদা হয়ে এগনোর সিদ্ধান্ত নিয়েছি। তবুও আমরা একে অপরের পাশে থাকব। শান্তি, ভালোবাসা ও মানবিকতা আমাদের কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের সন্তানরা, খুশি ও রাজবীরের জন্য আমরা সেরা বাবা-মা হওয়ার চেষ্টা করব। ওদের ভালো ভবিষ্যতের জন্য যা দরকার, আমরা একসঙ্গে সেটাই করব।’

জয় স্পষ্ট করে জানান, এই বিচ্ছেদের পেছনে কোনো ঝগড়া বা তিক্ততা নেই। তাঁর কথায়, ‘আমরা আলাদা পথে হাঁটলেও এই গল্পে কোনও খারাপ মানুষ নেই। কোনও নেতিবাচক দিকও নেই। আমরা নাটকের বদলে শান্তিকেই বেছে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা একে অপরকে সম্মান করি এবং বন্ধু হিসাবেই থাকব। এই সময় আমাদের সিদ্ধান্তকে সম্মান করে একটু ভালোবাসা ও বোঝাপড়া দেখানোর অনুরোধ রইল।’

জয়-মাহির পরিচয় এক বন্ধুর পার্টিতে ঘটে। বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০১০ সালে তারা বিয়ে করেন। ২০১৭ সালে তাঁদের গৃহকর্মীর দুই সন্তান রাজবীর ও খুশিকে দত্তক নেন। ২০১৯ সালে জন্ম নেন কন্যাসন্তান তারা।

গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এক সময়ের আনন্দময় পোস্টের জায়গা নেয় নীরবতা। ভক্তরা লক্ষ্য করেন, মাহি এবং জয় আর একে অপরের সঙ্গে ছবি বা ভিডিও শেয়ার করছেন না। ঘনিষ্ঠ সূত্রের মতে, পারস্পরিক ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তাদের সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি করে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যের পর তাদের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। তবে মাহি ভুল খবর ছড়ানো নিয়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন। কাজের দিক থেকে মাহি সম্প্রতি ‘সেহর হোনে কো হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে আবার টেলিভিশনে ফিরেছেন, যা কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img