Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

কবে বিয়ে করছেন রাশমিকা–বিজয়, জানা গেল দিনক্ষণ

চলতি বছরের অক্টোবর মাসে হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগ্‌দান সেরেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবারকোন্ডা। যদিও এ বিষয়ে এখনো দুজনের কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রাশমিকা বলেছিলেন, আমি স্বীকার বা অস্বীকার কোনোটাই করব না। পরে তিনি বলেন, যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব। ভক্তদের কাছে এই মন্তব্য তাঁদের সম্পর্কের নীরব স্বীকৃতি হিসেবেই ধরা পড়ে।

এবার জানা গেছে, এই তারকা জুটির বিয়ের দিনক্ষণ ও স্থান। ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে, রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার বিয়ে অনুষ্ঠিত হবে বুধবার (২৬ ফেব্রুয়ারি)। রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বসছে তাঁদের বিয়ের আয়োজন। সেখানে একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রপার্টি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

সূত্রটি জানায়, বাগ্‌দানের মতোই বিয়ের অনুষ্ঠানটিও হবে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে। শুধু পরিবারের সদস্য ও খুব কাছের মানুষদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের পর চলচ্চিত্রজগতের বন্ধুদের জন্য আলাদা করে কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হায়দরাবাদে ফিরে আলাদা কোনো অনুষ্ঠান আয়োজনের বিষয়েও নীরব রয়েছেন দুজন।

এর আগে ২০২৫ সালের ৩ অক্টোবর, দশেরার এক দিন পর, হায়দরাবাদে আংটি বদল করেন রাশমিকা ও বিজয়। তখনও কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনেননি। পরে খবরটি প্রকাশ্যে এলে বিজয়ের টিম হিন্দুস্তান টাইমসকে বাগ্‌দানের বিষয়টি নিশ্চিত করে এবং তখনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের।

বাগ্‌দান অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এরপরও দীর্ঘ সময় ধরে তাঁরা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার একটি ইভেন্টে রাশমিকার প্রতি বিজয়ের প্রকাশ্য ঘনিষ্ঠতা আলোচনায় আসে। অন্যদিকে রাশমিকাও একাধিক সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, তাঁর সঙ্গী তাঁকে এমন কষ্ট থেকে সেরে উঠতে সাহায্য করেছেন, যার জন্য তিনি দায়ী নন।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা একসঙ্গে অভিনয় করেছেন ২০১৮ সালের সুপারহিট ছবি গীতা গোবিন্দম এবং ২০১৯ সালের ডিয়ার কমরেড–এ। চলতি বছর তাঁরা নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে নেতৃত্ব দেন এবং ভারত বিয়ন্ড বর্ডার্স অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেন।

বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুজনকেই নিয়মিত আঙুলে আংটি পরতে দেখা যাচ্ছে। এতে তাঁদের সম্পর্ক ও আসন্ন বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img