Tuesday, September 15, 2026
33 C
Dhaka

শুভ জন্মদিন কারিনা

-বিনোদন ডেস্ক

-মুসাররাত আবির জাহিন

‘যব উই মেট’ এ কারিনা কাপুরের চরিত্রটির কথা মনে আছে? সেই উচ্ছল,প্রাণবন্ত চরিতের ‘গীত’? যে কিনা নিজেকে ভালবাসতো,প্রত্যেক মূহুর্ত বাঁচার মতো বাঁচতো,নিজের সিদ্ধান্ত নিজেই নিত। কাপুর কন্যা ও বেগম পত্নী কারিনা কাপুর খান আদৌতে এমনই। তার মা ববিতা কাপুরের মতে কারিনা ছোট বেলায় ছিলেন গীতের মতন ‘স্পয়েল কিড’। এখন তার সেই স্পয়েল কিড যে জীবনে কতটা সফল,তা দেখে কি ববিতার চোখের কোণে পানির ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দেখা যায়? কারণ সেই ছোট্ট চঞ্চল মেয়েটি যে আজ গুনে গুনে ৩৭ বছরে পদার্পণ করলো!

হ্যা,আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রী কারিনা কাপুর খানের ৩৭ তম জন্মবার্ষিকী।  ১৯৮০ সালের এই দিনে তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই কারিনার অভিনয় করার ইচ্ছা প্রবল। হবেই না বা কেন? পৃথ্বীরাজ কাপুর,রাজ কাপুরের মতন বড় মাপের অভিনেতাদের রক্ত যে তার শরীরে বইছে! আর তার উপর বলিউডের অন্যতম শক্তিশালী পরিবার হলো ‘কাপুর খানদান’। টিভিতে মাধুরী, শ্রীদেবীর নাচ দেখে দেখে তাদের নাচের মুদ্রা,অভিনয় নকল করতেন তিনি। এরপর বড় বোন কারিশমা কাপুরকে বড় পর্দায় দেখে তার ইচ্ছা আরো প্রবল হয়। এই ইচ্ছাকে কাজে লাগিয়েই মাত্র ২০ বছর বয়সে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক বচ্চনের বিপরীতে বলিউডে তার  অভিষেক ঘটে। পড়াশুনার পাট চুকে যায় তখনই।যদিও সিনেমাটি সফলতার মুখ দেখে নি,তবুও তার অভিনয়ের জন্য ‘সেরা নবাগতা’ হিসেবে ফিল্মফেয়ার  এওয়ার্ড পান তিনি। এরপর ‘মুঝে কুচ কেহনা হ্যায়’ সিনেমার মাধ্যমে সফল হন। তারপর আর পিছনে ফিরতে হয় নি। প্রতি বছরই নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘চামেলি’,’ওমকারা’,’এইতরাজ’,’থ্রি ইডিয়টস’ এর মতন ভিন্নধর্মী সিনেমার পাশাপাশি ‘গোলমাল ৩’,’যব উই মেট’,’রা.ওয়ান’,’কাভি খুশি কাভি গাম’ এর মতন বাণিজ্যিক ধারার সিনেমাতেও নিজেকে ঢেলে দিয়েছেন। তার ঝুলিতে আছে ‘ফেভিকল সে’, ‘মেরা নাম ম্যারি হ্যায়’ এর মতন আইটেম সং ও। বলিউডের তিন খানের বিপরীতেই রয়েছে তার হিট ছবি। জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। জাতীয় পুরষ্কার,ফিল্মফেয়ার এওয়ার্ড,স্টারডাস্ট এওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে।

ব্যক্তিগত জীবনে এক সন্তানের মা তিনি। স্বামী,সন্তান,পরিবার,কাজ,ভক্ত ও বন্ধুবান্ধব নিয়েই তার জগৎ। নিজেকে পরিচয় দেন ‘গসিপ কুইন’ হিসেবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাওয়াই তার ইচ্ছা।

আরো ৩৭ টি সফল বছর আসুক তার জীবনে। ভক্তদের আরো ভাল ভাল কাজ উপহার দিয়ে যাবেন তিনি,আমরা এই আশাই করি।

শুভ জন্মদিন কারিনা কাপুর খান!

 

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img