Sunday, July 26, 2026
26.4 C
Dhaka

পারিশ্রমিক ও লুক নিয়ে অক্ষয় খান্না সিনেমা ছাড়লেন

আগামী বছরের অক্টোবর মাসে মুক্তির কথা ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’। ছবিটি ঘিরে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর হঠাৎ করেই তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। পারিশ্রমিক ও লুক সংক্রান্ত মতানৈক্য নিয়ে শুরু হয় জোর চর্চা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক।

প্রযোজকের দাবি অনুযায়ী, অক্ষয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ‘দৃশ্যম ৩’-এর কাজ শুরু হয়েছিল। কুমার মঙ্গত পাঠকের কথায়, “দীর্ঘ আলোচনার পর অক্ষয়ের চাহিদামতো পারিশ্রমিক ঠিক করা হয়েছিল। কিন্তু হঠাৎই তিনি পরচুলা পরার বিষয়ে অনড় হয়ে ওঠেন। পরিচালক অভিষেক পাঠক তাকে বোঝান, চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সিক্যুয়ালে পরচুলা ব্যবহার করা যাবে না। তখন অক্ষয় আপত্তি তোলেননি। কিন্তু পরে তাঁর আশপাশের লোকজন তাঁকে বোঝান, উইগ পরলে পর্দায় আরও স্মার্ট দেখাবে। এরপর আবারও তিনি সেই দাবিতে অনড়।”

প্রযোজকের আরও অভিযোগ, পরিচালক বিষয়টি নিয়ে ফের আলোচনা করতে চাইলেও অক্ষয় খান্না জানান, ‘দৃশ্যম ৩’-এর অংশ হতে তিনি আর আগ্রহী নন। সবচেয়ে বড় অভিযোগ হলো—অক্ষয় খান্না নাকি সিনেমার জন্য অগ্রিম পারিশ্রমিক গ্রহণ করার পরই কাজ থেকে সরে দাঁড়ান। এই কারণে অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

প্রযোজক সংবাদমাধ্যমকে জানান, “২০১৯ সালে ‘সেকশন ৩৭৫’ ছবিতে আমি অক্ষয়কে নিয়েছিলাম, তখন ওর বিশেষ কিছু ছিল না। অনেকেই ওর অপেশাদার আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। শুটিং সেটে বরাবরই টক্সিক মনে হয়েছে। সেই ছবিটাই ওকে নতুন করে পরিচিতি দেয়। এরপর ‘দৃশ্যম ২’-এ ওকে নিই। তারপরই একের পর এক বড় ছবির প্রস্তাব আসে। তার আগে ২–৩ বছর সে কার্যত বসেই ছিল।”

কুমার মঙ্গত পাঠক আরও বলেন, “‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আসল মুখ অজয় দেবগন। ‘ছাবা’ ভিকি কৌশলের ছবি। ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের। অক্ষয় খান্নাকে একা রেখে ছবি বানালে ভারতে ৫০ কোটিও তুলতে পারবে না। অথচ এখন তিনি নিজেকে সুপারস্টার ভাবছেন। প্রযোজকদের প্রশ্ন করা উচিত—কে ওর সিনেমায় টাকা ঢালবে?”

অন্যদিকে, বলিউড সূত্রের খবর, ‘দৃশ্যম ৩’-এ অক্ষয় খান্নার জায়গায় জয়দীপ আহলাওয়াতকে দেখা যেতে পারে। প্রযোজক জানান, “ভাগ্যিস অক্ষয়ের চেয়েও ভালো অভিনেতা জয়দীপকে আমরা পেয়েছি।”

সবশেষে কুমার মঙ্গত পাঠক দাবি করেন, অক্ষয় খান্না বর্তমানে বলছেন—হাজার কোটির গণ্ডি পেরোনো ‘ধুরন্ধর’ নাকি শুধুই তাঁর দাপটেই চলছে, যা নিয়েও ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img