Wednesday, September 30, 2026
30 C
Dhaka

ফুটবল ম্যাচ ঘিরে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন

কিছুদিন আগেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে মুম্বাইয়ে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নোরার গাড়িতে ধাক্কা মারেন। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপদ এড়িয়ে সুস্থ হয়ে ওঠেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বিনোদন অঙ্গনে গুঞ্জন, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে একাধিকবার ডেটিং করেছেন বলেও আলোচনা চলছে।

নোরার একটি সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরেই মূলত এই চর্চার সূত্রপাত। পোস্টটি প্রকাশের পর অনেক ভক্তের মধ্যেই কৌতূহল ও আলোচনা তৈরি হয়। এমনকি নোরার বহু পুরুষ অনুরাগীর মন ভেঙেছে বলেও শোনা যাচ্ছে।

সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনসের একটি ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। প্রথম নজরে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে নাকি রয়েছে ভিন্ন গল্প। জল্পনায় বলা হচ্ছে, ফুটবল ম্যাচ দেখা ছিল কেবল বাহানা, আসল আকর্ষণ ছিল প্রেমের টান।

খবর অনুযায়ী, নোরার সেই ‘বিশেষ মানুষ’ ওই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাঁদের দেখা হয়েছে বলেও দাবি উঠেছে।

তবে রহস্যময় সেই ফুটবলারের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। নোরা ফাতেহি কিংবা সংশ্লিষ্ট ফুটবলার—কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি আপাতত গুঞ্জন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, আফ্রিকা কাপ অফ নেশনসের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারায় মরক্কো। ওই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরা ফাতেহিকে দেখা যায়, যা জল্পনাকে আরও উসকে দেয়।

ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টও করেন নোরা। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত নোরাকে। ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, “খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”

এই সবকিছুর পর প্রশ্ন উঠেছে একটাই—নোরা ফাতেহির হৃদয়ে জায়গা করে নিয়েছেন ঠিক কোন ফুটবল তারকা?

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img