Monday, July 13, 2026
27.1 C
Dhaka
No menu items!

১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল নোলানের ‘ওডিসি’

শনিবার (৬ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’র প্রথম ট্রেলার। মাত্র ১ মিনিট ৫৪ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশের পরপরই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জাহাজডুবি, ভয়ংকর দানবের সঙ্গে লড়াই, আবার দীর্ঘ যুদ্ধ শেষে ঘরে ফেরার সংগ্রাম—সব মিলিয়ে ট্রেলারেই স্পষ্ট নোলানের নতুন মহাকাব্যের বিশালতা ও গভীরতা।

হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ ছবিতে কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস। এই চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিয়ে নিজ দেশে ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনিভার্সাল প্রথমবারের মতো ম্যাট ডেমনের চরিত্রের লুক প্রকাশ করেছিল, যা তখন থেকেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়।

ছবিতে ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিওঙ্গ, শার্লিজ থেরন, মিয়া গথ, বেনি সাফদি, জন বার্নথাল, জন লেগুইজামোসহ আরও অনেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নোলান নিজেই। প্রযোজনায় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী এমা থমাস।

‘দ্য ওডিসি’র দৃশ্য।ছবিঃ সংগৃহীত

ট্রেলারে দেখা যায়, ওডিসিউস ও তাঁর সেনারা ভয়াবহ জাহাজডুবির শিকার হচ্ছেন। সেখান থেকে শুরু হয় ঘরে ফেরার এক দীর্ঘ ও রুদ্ধশ্বাস অভিযান। ট্রেলারের একাধিক দৃশ্যে কুখ্যাত ট্রোজান হর্সের ভেতরে ওডিসিউস ও তাঁর সেনাদের উপস্থিতিও চোখে পড়ে। এই দৃশ্যের আভাস এর আগে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির আইম্যাক্স ৭০ মিমি প্রদর্শনের আগে দেখানো ছয় মিনিটের ক্লিপে পাওয়া গিয়েছিল।

ট্রেলারের বিভিন্ন মুহূর্তে ওডিসিউসকে কখনো স্থলপথে হাঁটতে, কখনো উত্তাল সমুদ্রে পাল তোলা জাহাজে যাত্রা করতে, আবার কখনো অন্ধকার গুহার ভেতর দিয়ে এগোতে দেখা যায়। একটি গুহার দৃশ্যে ছায়ার ভেতর থেকে আবির্ভূত হয় এক বিশাল ও ভয়ংকর প্রাণী। একই সঙ্গে সংক্ষিপ্ত দৃশ্যে টম হল্যান্ডকে দেখা যায় ওডিসিউসের পুত্র টেলেম্যাকাসের ভূমিকায় এবং অ্যান হ্যাথাওয়েকে তাঁর স্ত্রী পেনেলোপের চরিত্রে।

ইউনিভার্সাল জানিয়েছে, ছবিটির শুটিং হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি। ইউনিভার্সালের নির্বাহী জিম অর গত ডিসেম্বরে সিনেমাকনে বলেন, ‘এটি হতে যাচ্ছে দুর্দান্ত সিনেম্যাটিক মাস্টারপিস—যেটি দেখে হোমার নিজেও গর্বিত হতেন।’

‘দ্য ওডিসি’র দৃশ্য।ছবিঃ সংগৃহীত

অভিনেতা জন লেগুইজামো নোলানের কাজের ধরনকে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তুলনা করেছেন। এমএসএনবিসির ‘মর্নিং জো’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘নোলান কোনো কমিটির সিদ্ধান্তে কাজ করেন না, স্টুডিও কী বলছে—সেটি অনুসরণ করেও নয়। নিজে যা করতে চান, সেটিই করের।’ তিনি আরও যোগ করেন, ‘তিনি যেন একজন স্বাধীন চলচ্চিত্রকার, শুধু পার্থক্য একটাই—তাঁর হাতে রয়েছে অবিশ্বাস্য অঙ্কের অর্থ।’

‘ওপেনহেইমার’ ছবির মাধ্যমে নোলান সর্বশেষ দর্শকদের মুগ্ধ করেছিলেন। ২০২৪ সালে এই ছবি সাতটি অস্কার জিতে নেয়। ২০২৩ সালে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেছিলেন, ‘ওপেনহাইমার’-এর পর কোন প্রকল্পে কাজ করবেন, সে বিষয়ে তখনো নিশ্চিত ছিলেন না। তবে তিনি যোগ করেন, ‘আমি যা-ই করি না কেন, সেটির ওপর আমার সম্পূর্ণ মালিকানা থাকতে হবে। ধারণা অন্য কোথাও থেকে আসতে পারে, কিন্তু সেটিকে আমার কি–বোর্ডের আঙুল ছুঁয়ে, আমার চোখ দিয়েই পর্দায় বেরিয়ে আসতে হবে।’

সবকিছু ঠিক থাকলে ‘দ্য ওডিসি’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img