Thursday, August 27, 2026
32 C
Dhaka

তারকাদের প্রিয় খাবার-২

বিনোদন ডেস্ক

-মুসাররাত আবির জাহিন

কারো গায়ে ‘তারকা’ তকমাটা এঁটে যাওয়া মানেই বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে নেওয়া! সবসময় ফিটফাট হয়ে চলতে হবে,পান থেকে চুন খসলেই যেন সব শেষ! শরীরে একটু মেদ জমলেই নিন্দুকেরা কানাকানি শুরু করে দেয়! আর এখন তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে ‘মিম’ বানানোর! তারকারা একটু এদিক-সেদিক করে ফেললেই ট্রল পেজে শুরু হয়ে যায় তাদের নিয়ে হাসাহাসি। কেন বাপু? তারাও তো মানুষ! তাদের কি ইচ্ছা করে না একটু সাধারণ মানুষের মতন খেতে? অনেকে হয়তো ফিট থাকার ভয়ে নিজের প্রিয় খাবারটা খাওয়াই ছেড়ে দিয়েছেন। অনেকে এখনও গ্রোগ্রাসে গিলে যাচ্ছেন নিজের প্রিয় খাবার। সেই সব তারকাদের প্রিয় খাবারগুলো নিয়েই আজ থেকে আমাদের তিনটি পর্ব শুরু হবে।বিভিন্ন সাইট ও গুগল ঘেটে আপনাদের কে সেই সম্পর্কে জানাচ্ছেন মুসাররাত আবির জাহিন। দ্বিতীয় পর্বে থাকছে ঢালিউড তারকাদের প্রিয় খাবার।

ঢালিউড তারকারা বলিউড তারকাদের মতন আগে অত বেশি অধিক স্বাস্থ্যসচেতন না থাকলেও বর্তমানে চিত্রপট পাল্টেছে।সময়ের সাথে সাথে তারাও তাল মেলাচ্ছেন।তবুও প্রিয় খাবারগুলোর লোভ তো পিছু ছাড়ে না।হাজার হোক বাঙালি তো ভোজনরসিক জাতি হিসেবেই পরিচিত! তেমনই কয়েকজন তারকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন।
শাকিব খান : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা নায়ক শাকিব খান।তাঁর পছন্দের খাদ্যতালিকায় রয়েছে মায়ের হাতে রান্না করে ফ্রাইড রাইস ও ফ্রাইড চিকেন।এছাড়াও চিকেন শর্মা,লাচ্ছি,চটপটি ও ফুচকাও তার অনেক পছন্দের। আগে এগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে খেতেই তিনি ভালবাসতেন,কিন্তু এখন খ্যাতির বিড়ম্বনায় তা হয়ে ওঠে না।
অনন্ত জলিল : ‘নিঃস্বার্থ ভালোবাসা’ খ্যাত নায়ক অনন্ত জলিল তার বডি ফিট রাখার জন্য নিঃস্বার্থ ভাবে নিয়মিত এক্সারসাইজ করে যান।কারণ নিজের ফিটনেস সম্পর্কে ব্যাপক সচেতন তিনি।তাই তো নিজের খাদ্যতালিকা নিয়েও তিনি বেজায় খুঁতখুঁতে! প্রতিদিন সকালে ব্যায়াম শুরু করার আগে একগ্লাস যেকোনো ফলের রস পান করেন। এক্সারসাইজ করার পর ৩টা থেকে ৪টা ডিমের সাদা অংশ খান।দুপুরে সালাদ,স্যুপ এবং ভেজিটেবলের মতন হাল্কা খাবার খান।আর রাতে শুধু ফ্রুট সালাদ খান।তবে বেশি ক্ষুদা লাগলে ১টা বা দুইটা রুটি খান।

অপু বিশ্বাস :ঢালিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী অপু বিশ্বাসের পছন্দ কাচ্চি বিরিয়ানি ও সামুদ্রিক মাছ।তবে রিচফুড সামনে পেলে নিজেকে সংবরণ করতে পারেন না তিনি!
*জায়েদ খান : ঢাকাই অ্যাকশন হিরো জায়েদ খান বলিউড তারকা সালমান খানকে নিজের আইডল মানেন।তাই তো সালমান খানের মতন বডি বানাতে তিনি দিনরাত খাটেন।তাই সেদ্ধ সবজি ও সেদ্ধ মুরগির মাংস খেয়ে নিজের ফিটনেস তিনি ধরে রাখেন।
সাইমন সাদিক: চলচ্চিত্র নায়ক সাইমন সাদিকের ঝালজাতীয় খাবার বেশি পছন্দের।প্রিয় খাবার সামনে এনে রাখলে ঝাঁপিয়ে পরতে দেরি হয় না তার।
ফেরদৌস : বাড়ির খাবারের প্রতি তার রয়েছে আলাদা দুর্বলতা। তাই তো শুটিং স্পটে খাবারের ব্যাবস্থা থাকলেও বাসা থেকে আনা খাবারই তিনি খান ও সবাইকে খাওয়ান।
কাজী মারুফ : চিত্রনায়ক কাজী মারুফের তৈল জাতীয় তৈলাক্ত খাবার একটু বেশিই পছন্দের।বিশেষ করে কাচ্চি বিরিয়ানি।
পরিমণি : হালের ব্যস্ততম নায়িকা পরিমণির পছন্দ দুগ্ধজাত খাদ্য।বিশেষ করে পায়েস।রোজকার খাদ্যতালিকায় দুধ তার চাই চাই!তাছাড়াও নিজের ছোট খালার হাতের যেকোনো রান্না বেশ প্রিয় তার।
মুসাররাত আবির জাহিন,চ্যানেল আগামী
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img