Sunday, September 27, 2026
26.4 C
Dhaka

১৮ কেজি ওজন কমিয়ে ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী

চরিত্রের গভীরে ঢুকতে নিজেকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে বরাবরই আন্তরিক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের জন্য প্রয়োজন হলে শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোনো আপস করেন না তিনি। এর আগেও বিভিন্ন সিনেমা ও ওয়েব কনটেন্টে চরিত্রের দাবি অনুযায়ী নিজেকে বদলে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি।

এবার তানিম নূরের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেলেন বাঁধন। সিনেমার সুরমা চরিত্রের জন্য তিনি প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন।

গতকাল থেকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটিতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক মাধ্যমে বাঁধন নিজের প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে পৌঁছানোর এই যাত্রা মোটেই সহজ ছিল না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং জেনেটিক কারণে তাঁর ওজন দ্রুত বেড়েছিল। তবে চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে মাত্র ছয় মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।

বাঁধনের ভাষায়, এই পরিবর্তন শুধু শারীরিক নয়; বরং এটি আত্মবিশ্বাস, শক্তি এবং মানসিক সুস্থতার প্রতিফলন। তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মেয়ে। বাঁধন জানিয়েছেন, মেয়েই তাঁকে নিয়মিত শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে এবং প্রতিদিন নিজেকে নতুন করে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছেন। মেয়ের প্রভাবই তাঁর জন্য এই সিনেমার ক্ষেত্রে নতুন ধরনের চরিত্রে অভিনয় করার অনুপ্রেরণা যোগিয়েছে।

সংবাদ সম্মেলনে বাঁধন জানান, তাঁর মেয়ে চেয়েছিল তিনি ভিন্ন ধরনের, তুলনামূলক হালকা আবহের সিনেমায় কাজ করুন– যেখানে সব সময় সিরিয়াস বা বিষণ্ন চরিত্রে দেখা যাবে না।

‘বনলতা এক্সপ্রেস’ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’-এর অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে বাঁধনের বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া রয়েছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর ও শ্যামল মাওলা। সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এদিকে বাঁধনের আরও দুটি সিনেমার কাজ শেষ হয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’-এর শুটিং ও পোস্ট-প্রোডাকশন সম্পন্ন হয়েছে, যেখানে তিনি উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশে মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার কাজও শেষ করেছেন বাঁধন, যা বর্তমানে আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রস্তুতিতে রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img