Sunday, August 30, 2026
33 C
Dhaka

কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে

দেখতে দেখতে দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করলেন অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। ২০২৩ সালে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন এই তারকা জুটি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) তারা পালন করছেন তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী।

বিবাহবার্ষিকী উপলক্ষে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরেন দর্শনা ও সৌরভ। তাদের মতে, সংসার সুখী রাখার অন্যতম শর্ত হলো পরস্পরের প্রতি স্বাধীনতা ও সম্মান বজায় রাখা।

দর্শনা বলেন, আমি কী পোশাক পরব, কোন চরিত্রে অভিনয় করব—এই সিদ্ধান্তগুলো আমি নিজেই নেই। সৌরভ এতে কখনো হস্তক্ষেপ করে না। অপরদিকে সৌরভও জানান, দর্শনাও তাকে একই রকম স্বাধীনতা দেয়। ও জানে, অনেক পরিশ্রম আর লড়াইয়ের মধ্য দিয়ে আমি আজকের জায়গায় পৌঁছেছি।

একই পেশায় কাজ করার সুবিধা ও চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা কথা বলেন তারা। দর্শনা হাসতে হাসতে বলেন, আমাদের অনেক ইচ্ছা থাকে, কিন্তু কাজের চাপে সব সময় তা পূরণ করা সম্ভব হয় না। তবে একই পেশায় থাকার কারণে আমরা একে অপরের পরিস্থিতি সহজেই বুঝতে পারি। তাই কেউ যদি কাজের কারণে কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে না পারে, অন্যজন সেটা নিয়ে মন খারাপ করে না।

সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই দম্পতি। তাদের মতে, বর্তমান সময়ে অনেক সংসার ভাঙনের পেছনে বড় ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া।

সৌরভ বলেন, এখন সবার হাতেই স্মার্টফোন। সোশ্যাল মিডিয়ায় সবাই মন্তব্য করছেন। কিন্তু সব মন্তব্য সবার ভালো লাগে না। তাই আমি দর্শনাকে সব সময় পরামর্শ দিই, কমেন্ট না পড়তে।

সৌরভের কথায় সায় দিয়ে দর্শনাও বলেন, সমাজমাধ্যমে যদি কমেন্ট বক্স না থাকত, তাহলে অনেক সংসারই হয়তো বেঁচে যেত।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img