Monday, September 7, 2026
27 C
Dhaka

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন গান ‘তুমিহীনা’। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই একক গানটি এখন থেকেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। নতুন সুর, নতুন মেজাজ—সব মিলিয়ে গানটিতে ফুটে উঠেছে নদীর ব্যক্তিগত অনুভবের গভীরতা।

এই গানের কথা লিখেছেন হৃদয় হাসিন ও হেমা। সুরও করেছেন নদী ও হৃদয় হাসিন মিলে। মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন, আর রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ, যেখানে মডেল হিসেবে হাজির হয়েছেন নদী নিজেই—তার নিজস্ব উপস্থিতিতে গানটি যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে।

গানটি নিয়ে নদী জানান, “এই গানটি আমার কাছে নানা কারণে একটু বিশেষ। অনেক সময় শিল্পীরা নিজের মনমতো কাজ করতে পারেন না। কিন্তু এবার একেবারেই নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে গানটি করেছি। বেশ কিছুদিন ধরেই কথা ও সুরের কাজ করছি, কিন্তু নিজের মনের মতো গান করা হচ্ছিল না। তাই কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট থেকে ভিডিও নির্মাণ—সবকিছুতেই আমার ভালোলাগাকে প্রাধান্য দিয়েছি। নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।”

‘তুমিহীনা’ গানটি তৈরি হয়েছে নদীর নিজস্ব ব্যানার নদীমাতৃক প্রোডাকশন থেকে। ইউটিউবের পাশাপাশি গানটি পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি–আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

এর আগে নদীর কণ্ঠে ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমার তো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’ এবং ‘পোড়ামন ২’–এর জনপ্রিয় গান ‘সুতো কাটা ঘুড়ি’ শ্রোতাদের মুগ্ধ করেছে। নতুন গানটি সেই তালিকায় আরেকটি সুন্দর সংযোজন হিসেবে ধরা দিচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img