Wednesday, May 6, 2026
30 C
Dhaka

তারকাদের প্রিয় খাবার

-বিনোদন ডেস্ক
মুসাররাত আবির জাহিন
কারো গায়ে ‘তারকা’ তকমাটা এঁটে যাওয়া মানেই বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে নেওয়া! সবসময় ফিটফাট হয়ে চলতে হবে,পান থেকে চুন খসলেই যেন সব শেষ! শরীরে একটু মেদ জমলেই নিন্দুকেরা কানাকানি শুরু করে দেয়! আর এখন তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে ‘মিম’ বানানোর! তারকারা একটু এদিক-সেদিক করে ফেললেই ট্রল পেজে শুরু হয়ে যায় তাদের নিয়ে হাসাহাসি। কেন বাপু? তারাও তো মানুষ! তাদের কি ইচ্ছা করে না একটু সাধারণ মানুষের মতন খেতে? অনেকে হয়তো ফিট থাকার ভয়ে নিজের প্রিয় খাবারটা খাওয়াই ছেড়ে দিয়েছেন। অনেকে এখনও গ্রোগ্রাসে গিলে যাচ্ছেন নিজের প্রিয় খাবার। সেই সব তারকাদের প্রিয় খাবারগুলো নিয়েই আজ থেকে আমাদের তিনটি পর্ব শুরু হবে।বিভিন্ন সাইট ও গুগল ঘেটে আপনাদের কে সেই সম্পর্কে জানাচ্ছেন মুসাররাত আবির জাহিন। প্রথম পর্বে থাকছে বলিউড তারকাদের প্রিয় খাবার।সাধারণত অন্যসব তারকাদের থেকে বলিউড তারকারা একটু বেশিই স্বাস্থ্য সচেতন। কেননা এখনও বেশিরভাগ বাণিজ্যিক ঘরানার বলিউড সিনেমা মানেই সিক্সপ্যাক নায়ক ও সাইজ জিরো নায়িকা।কিন্তু তারাও তো মানুষ! নিজেদের প্রিয় খাবার দেখে লোভ সামলাতে পারেন না তারাও! এমনই কয়েকজন বলিউড তারকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন।
শাহরুখ খান:  ‘কিং খান’ বরাবরই স্বাস্থ্যসচেতন।নিজের অ্যাবস নিয়ে প্রচুর খাটেন তিনি।তাই তো স্বাস্থ্য ঠিক রাখার শত চেষ্টা করলেও গ্রিল চিকেন সামনে দেখলে লোভ সামলাতে পারেন না!
সালমান খান : নিজের সুগঠিত দেহ সুঠাম রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি বাড়িতে তৈরি রুটি সব্জি খান তিনি।তবে বিরিয়ানি কাছে পেলেই আর ধরে রাখতে পারেন না।শুটিং সেটে নিজের বাবুর্চিকে দিয়ে বিরিয়ানি রান্না করে খান এবং খাওয়ান সেটের সবাইকে। এমন কি নিজের সিনেমার সাকসেস পার্টিতেও মেইন ডিশ হিসেবে থাকে বিরিয়ানিই!

কারিনা কাপুর খান : নিরামিষাশী বেগম সাহেবা নিজেকে বরাবরই ভোজনরসিক হিসেবে পরিচয় দেন।ইতালীয় খাবার তার মুখে বেশি রোচে! এর মধ্যে স্প্যাগেটি সবার উপরে। এছাড়াও বাড়িতে বানানো পাস্তা,গরগনজোলা চিজ তার পছন্দের তালিকায় রয়েছে। নিয়মিত খাদ্য তালিকায় রুটি,সবজি,ডাল,ঘি ও গ্রীণ টি রাখেন তিনি।

খাদ্য নিয়ে এমন বহু অদ্ভুত অভ্যাস রয়েছে তারকাদের
ক্যাটরিনা কাইফ: বলিউডের এই ‘শিলা’ র মিষ্টি রূপের রহস্য নাকি প্রচুর মিষ্টি খাওয়া! তাকে ভালবাসার কথা বলতে চান? হাতে সিনামন রোল নিয়ে যান,ব্যস! তাতেই হয়ে যাবে! সিনামন রোল ছাড়াও আইস্ক্রিম,গ্রিলড সবজি,সেদ্ধ করা মাছ ও সালাদ ও তার প্রিয়।
শ্রদ্ধা কাপুর : ‘আশিকি ২’ খ্যাত তারকার ভারতীয়,ইউরোপিয়ান, জাপানি কোনো খাবারেই না নেই।তবে কিনা জাপানি সুশি খেতে তার একটু বেশিই মনটা কেমন কেমন জানি করে! এছাড়াও জিলাপির প্রতিও তার দুর্বলতা আছে।
দীপিকা পাড়ুকোন : তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা এই দক্ষ্মিণী অভিনেত্রীর সেখানকার খাবারই বেশি পছন্দ।তাই তো প্রতিদিনের খাদ্যতালিকায় ইডলি ও সাম্বার তার চাই চাই! এছাড়াও সামুদ্রিক খাবারের প্রতিও তার দুর্বলতা রয়েছে।
অর্জুন রামপাল : ‘রক অন’ তারকা অর্জুন রামপালের স ধরণের ভারতীয় খাবারের প্রতি ঝোঁক রয়েছে। এছাড়াও লন্ডনে গেলে সেখানকার স্ট্রিট ফুড গুলো চেখে দেখতে ভোলেননা! তবে জ্যাকেট পটেটো (বড় আলুর ভেতরে পুর ভরা খাবার) বলে খেতে একধরনের খাবার পছন্দ তার।
অমিতাভ বচ্চন : ‘বিগ বি’ র জন্ম ভারতের এলাহাবাদে। তাই জন্মভূমির খাবারই তার বেশি পছন্দ। এছাড়াও  ঢেঁড়স ও মুগ ডালও তাঁর খাদ্যতালিকায় থাকে।
অভিষেক বচ্চন:  জুনিয়র বচ্চন একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন।তার মতে লাইফের সাথে পছন্দের খাবারটাও একটু ‘স্পাইসি’ নাহলে নাকি তার চলেই না! এছাড়াও বাড়িতে বানানো রাজমা চাওয়াল ( রেড কিডনি বিন দিয়ে তৈরী তরকারি ও ভাত) তার পছন্দনীয় খাবার
করণ জোহর: নির্মাতা ও প্রযোজক করণ নিজেকে নিরামিষাশী বলে দাবি করেন।তবুও জাতে পাঞ্জাবি হওয়ায় শুধু কি শাক-সবজি খেয়ে বেঁচে থাকা যাগ! তাই তো মুরগির।  তৈরি যেকোনো পদ দেখলে নিজেকে সামলাতে পারেন না! অবশ্য মুরগি ছাড়া অন্যকোনো পশুর মাংস বা মাছ তিনি খান না।
spot_img

আরও পড়ুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে...

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক...

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা...

কেরোসিন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের...

জান্নাতুলের মরদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর...

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিয়ে কারসাজির অভিযোগে তদন্ত

জ্বালানি তেলের সংকটের মধ্যে দেশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে...

ঈদের আগে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি...

রামগতিতে দাম্পত্য কলহে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও একাধিক...

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে...

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস, বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য...

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা...
spot_img

আরও পড়ুন

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এক পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত...

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে। নাসা ও স্পেসএক্স এখন আর শুধু চাঁদে অভিযানের মধ্যেই...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ে। চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড....

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পুকুর থেকে...
spot_img