Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

অনিয়মের অভিযোগে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠিত হতে আর মাত্র একদিন বাকি। এর ঠিক আগেই প্রতিযোগিতার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠায় দুই বিচারক পদত্যাগ করায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে।

লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের আন্তর্জাতিক জুরি বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, প্রতিযোগিতা শুরুর আগেই নাকি একটি অনানুষ্ঠানিক জুরি দল ফাইনালিস্ট বাছাই করে রেখেছে। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হারফুশ দাবি করেন, তাঁদের উপস্থিতি ছাড়াই ওই দল সিদ্ধান্ত নিয়েছে কোন ৩০ জন প্রতিযোগী ফাইনালে উঠবে। তাঁর মতে, কিছু প্রতিযোগীর সঙ্গে ওই দলের সদস্যদের ব্যক্তিগত সম্পর্কও রয়েছে।

হারফুশের অভিযোগ নিয়ে তীব্র আলোচনার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে। যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেন।

এদিকে, মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, কোনো অনানুষ্ঠানিক দলকে প্রতিযোগীদের মূল্যায়ন বা ফাইনালিস্ট নির্ধারণের দায়িত্ব দেয়া হয়নি। বরং হারফুশ হয়তো ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে আলাদা একটি সামাজিক উদ্যোগকে ভুলভাবে বিচারক দল ভেবেছেন। সেই কমিটির নিজস্ব কার্যক্রম থাকলেও তা মূল প্রতিযোগিতার সিদ্ধান্তে সম্পৃক্ত নয় বলে জানায় সংগঠন।

মিস ইউনিভার্সের এই অস্বচ্ছতা বিতর্ক প্রতিযোগিতার মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে। প্রতিযোগিতার ফাইন্যাল রাত্রির আগে এমন ঘটনা আয়োজনকে আরও জটিল পরিস্থিতিতে ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...
spot_img

আরও পড়ুন

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাই সকালের নাশতা থেকে...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...
spot_img