Thursday, July 9, 2026
28.7 C
Dhaka

কলকাতার মেয়েকে বিয়ে করতে চান হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম সম্প্রতি স্ত্রী রিয়া মণিকে তালাক দেওয়ার পর জানিয়েছেন, এবার তিনি কলকাতার মেয়েকে বিয়ে করতে চান। গত মাসের মাঝামাঝি দুধ দিয়ে গোসল করে রিয়াকে তালাক দিয়ে আলোচনায় আসেন তিনি। হামলার এক ঘটনায় স্ত্রী জড়িত—এমন অভিযোগ থেকেই এ সিদ্ধান্ত নেন হিরো আলম।

এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, রিয়া মণি সম্পর্কের আড়ালে প্রতারণা করেছেন। তার অভিযোগ, রিয়া অন্য এক ব্যক্তির সঙ্গে ঘোরাফেরা এবং অবস্থান করতেন। বিষয়টি স্থানীয়দের জানা গেলে তারা রিয়ার ওই প্রেমিককে মারধর করে এবং সেই ঘটনার দায়ও তার ওপর চাপানো হয়। এমনকি তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হিরো আলম জানান, তাকে আদালতে হাজিরার তারিখ জানানো হয়নি, তাই হাজিরা দিতে পারেননি। তবুও তিনি আদালতে গিয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন বলেও জানান।

বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের প্রমাণ পাওয়ার পরই তালাক দেন। এরপর দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হওয়ার বিশ্বাস থেকে সেই আয়োজন করেন। তিনি আরও জানান, আর বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করতে চান না; বরং এবার কলকাতার মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খুঁজছেন।

এর আগে রিয়ার সঙ্গে দুই দফা বিচ্ছেদের পর সন্তানদের কথা ভেবে সম্পর্ক পুনরায় শুরু করেছিলেন হিরো আলম। তবে এবার তিনি আর ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায়...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...
spot_img

আরও পড়ুন

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই স্টেশনের মাধ্যমে বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চল সম্পর্কিত স্যাটেলাইটভিত্তিক তথ্য...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, স্বাস্থ্যসেবা...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে যে, ঘুম থেকে...

সিলেট ও চট্টগ্রামের ১০ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।...
spot_img