Thursday, February 26, 2026
23.7 C
Dhaka

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানা গেছে। এখন থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

ধর্মেন্দ্রর টিম ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেতার স্বাস্থ্য এখন অনেকটাই ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে থাকবেন তিনি, এবং প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নেওয়া হবে বাড়িতেই।

অভিনেতার টিম আরও জানায়, তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজব বা ভুয়ো তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তারা ভক্ত ও সংবাদমাধ্যমকে ধর্মেন্দ্র ও তার পরিবারের গোপনীয়তা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।

গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধর্মেন্দ্রকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে, যা পরে পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করা হয়।

এই সময় বলিউডের বহু তারকা ও সহকর্মী হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ধর্মেন্দ্র, যিনি ‘হিম্যান অব বলিউড’ নামে পরিচিত, দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে শোলে, ধর্ম বীর, চুপকে চুপকেসত্যম শিবম সুন্দরম

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।...

হৃদ্‌রোগীদের রোজা রাখার আগে যেসব সতর্কতা জরুরি

হৃদ্‌রোগ বা রক্তসঞ্চালন–সংক্রান্ত সমস্যায় ভোগা অনেক মানুষের মনে রোজা...

নতুন এআই এজেন্ট ওপেনক্ল ঘিরে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা

বছরের শুরুতেই প্রযুক্তি দুনিয়ায় দ্রুত আলোচনায় উঠে এসেছে একটি...

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশব্যাপী কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি...

স্বাস্থ্য ও স্বাদের দৌড়ে কোন চাল এগিয়ে

বাঙালির দৈনন্দিন জীবনে ভাতের গুরুত্ব অপরিসীম। সকাল, দুপুর কিংবা...

চার বছরের সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা...

২০২৬ সালের ফিতরার ন্যূনতম ও সর্বোচ্চ হার

এ বছরের জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল...

ডেস্কটপ অ্যাপ ছাড়াই ভিডিও কল

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সনে নতুন একটি...

মঙ্গল অভিযানের প্রস্তুতিতে চাঁদে প্রত্যাবর্তন নাসার

প্রায় অর্ধশতাব্দী পর আবার মানুষকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি...

ইনহেলার ব্যবহারে রোজা ভাঙার ব্যাখ্যা

শ্বাসকষ্টে ভোগেন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। শ্বাসকষ্ট কমাতে অনেকেই...

ইফতারে বরকত পেতে করণীয়

একজন রোজাদারের জন্য ইফতারের মুহূর্তটি বিশেষ গুরুত্ব বহন করে।...
spot_img

আরও পড়ুন

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা ফরজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে ঈমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পাকুন্দিয়া–মঠখোলা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাছির...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে...

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ২১ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সালের রমজানের চতুর্থ দিনে ৯ লাখ...
spot_img