Tuesday, October 6, 2026
27.7 C
Dhaka

তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ দিলেন নারী উদ্যোক্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তিশা দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা হিসেবে দীর্ঘদিন মিডিয়া জগতে সক্রিয়। নোটিশকারীর অভিযোগ অনুযায়ী, সম্প্রতি তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে নোটিশকারীর অনলাইন পেজে যুক্ত হয়ে একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। পেজের পক্ষ থেকে পরিচিত অভিনেত্রী হওয়ায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি প্রমোশনের বিনিময়ে তিশার বাসায় পৌঁছে দেয়া হয়। নোটিশে বলা হয়েছে, তিশা শাড়িটি গ্রহণ করে পেজ প্রমোশনের প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন ভয়েস ম্যাসেজ ও মেসেজে সেটি পরিধান করে প্রচারণা করবেন বলে আশ্বস্ত করেন।

তবে নোটিশকারীর দাবি, গত ১৮ জানুয়ারি শাড়িটি হস্তান্তর করার পর থেকে প্রায় ১০ মাস কাটলেও তিশা শাড়িটি পরিধান করে পেজ প্রমোশন করেননি এবং গত ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। নোটিশে বলা হয়েছে, পেজ কর্তৃপক্ষ বহুবার যোগাযোগ করার চেষ্টা করলে তিশার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এবং তিনি ইচ্ছাকৃতভাবে কথোপকথন থেকে বিরত ছিলেন। পরবর্তীতে অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লিখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক’। নোটিশকারী এ মন্তব্যকে মানহানিকর ও বানোয়াট উল্লেখ করেছেন।

নোটিশে তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠিয়ে উল্লেখ করা হয়েছে যে, শাড়িটির মূল্য ও প্রমোশন কার্য সম্পাদন না করে তিশা দীর্ঘদিন ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অতএব নোটিশকারীর দাবি, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তিশা ২৮ হাজার ৮০০ টাকার শাড়ির মূল্যসহ ক্ষতিপূরণ হিসেবে মোট ১ লাখ টাকা পরিশোধ করবেন এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন। নোটিশে বলা হয়েছে, দাবি মেনে না নিলে নোটিশকারী বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা সহ অন্যান্য বিধান মতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ প্রসঙ্গে নোটিশ পাঠানোর পক্ষের বিশদ পরিচয় বা পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। তানজিন তিশার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img