Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণাল ঠাকুরের প্রেমে ধানুষ? উঠছে জোর গুঞ্জন

রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুষ—এমন গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে। শোনা যাচ্ছে, তিনি এখন ‘সীতা রমন’ খ্যাত বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন।

সম্প্রতি একাধিক অনুষ্ঠান ও জন্মদিনের পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। গত ১ আগস্ট ম্রুণাল ঠাকুরের জন্মদিনে ধানুষ উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, ধানুষ ম্রুণালের হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা আরও বেড়ে গেছে। অনেকেই ধারণা করছেন, তাদের সম্পর্ক এখন আর শুধুই বন্ধুত্বের সীমায় নেই। বিষয়টিকে আরও জোরালো করেছে ম্রুণালের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সান অফ সর্দার ২’-এর একটি বিশেষ প্রদর্শনীতে ধানুষের উপস্থিতি। সেই প্রদর্শনীর একটি ভিডিওতেও তাদের একসঙ্গে, ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

এছাড়াও ধানুষ ও ম্রুণালকে এর আগেও একসঙ্গে দেখা গেছে চিত্রনাট্যকার কণিকা ঢিলোঁর আয়োজিত একটি পার্টিতে। সেই পার্টি ছিল ধানুষ অভিনীত আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে। সেখানে তোলা ছবিও ভাইরাল হয় এবং নেটিজেনদের ধারণা, এই দুই তারকার সম্পর্ক নিছক বন্ধুতা নয়।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “হয়তো আমরা এখনও নিশ্চিত নই, কিন্তু কিছু একটা তো নিশ্চয়ই চলছে।”

সব মিলিয়ে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রে এখন ধানুষ ও ম্রুণালের এই ঘনিষ্ঠতা। তাদের সম্পর্কের সত্যতা সময়ই বলে দেবে, তবে ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই।

spot_img

আরও পড়ুন

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...
spot_img

আরও পড়ুন

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...
spot_img