Thursday, April 23, 2026
25 C
Dhaka

এক যুগ পর শুভশ্রীর পাশে দাঁড়িয়ে যা বললেন দেব

প্রায় এক দশক পর আবারও টলিউডের প্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী একসঙ্গে হাজির হলেন। বহু প্রতীক্ষার পর তাদের শেষ কাজ ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পাচ্ছে। এই উপলক্ষে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বিশেষ প্রচার ও ঝলক মুক্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দেব-শুভশ্রী জুটি ও তাদের শত শত অনুরাগী।

সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে ছিল উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহের দরজা খুলতেই দর্শক সমাগম জমে ওঠে। যদিও দেব ও শুভশ্রী আলাদাভাবে প্রবেশ করেন, মঞ্চে তারা একসঙ্গে উপস্থিত হয়ে উত্তেজনার স্রোত তৈরি করেন। চারপাশ ভরে ওঠে চিৎকার, হাততালি ও ক্যামেরার ঝলকে।

অনুষ্ঠানে গান, খুনসুটি ও স্মৃতি রোমন্থনের পাশাপাশি ‘ধূমকেতু’ নিয়ে নানা আলোচনা হয়। ঠিক তখনই ছবির অন্যতম প্রযোজক রানা সরকার দর্শকের সারি থেকে প্রশ্ন করেন, ‘বাকি সব থাক, বল তো—‘ধূমকেতু’র পর আবার কবে তোমরা দু’জনে বড়পর্দায় একসঙ্গে ফিরছ?’’

প্রশ্ন শুনে দেব হাসেন এবং গম্ভীর কণ্ঠে বলেন, ‘অবশ্যই আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি। তবে দরকার উপযুক্ত চিত্রনাট্য এবং চরিত্রগুলোর মধ্যে আমাদের মতো করে মজা থাকতে হবে। সব কিছু ঠিক থাকলে আমরা আবার ফিরব একসঙ্গে।’

এই কথার মাঝেই পাশে দাঁড়ানো শুভশ্রী বলেন, ‘চলো কৌশিক গাঙ্গুলীকে জিজ্ঞেস করা যাক, কবে আবার দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ছবি করবেন।’

দেব মজা করে বলেন, ‘ধুর! কৌশিকদা আমাদের নিয়ে ছবি করবেন নাকি! উনি তো সব ছবি প্রসেনজিৎ, জয়া আহসানদের দিয়েই বানান!’ — যার ফলে অডিটোরিয়াম হাসির রোল পড়ে।

ঝলক মুক্তির আগে প্রযোজনা সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে দেব নিজের ও শুভশ্রীর টিমের সদস্যদের একে একে ডেকে নেন মঞ্চে। পাশাপাশি প্রযোজক ও ছবির অন্যান্য শিল্পীদেরও ডেকে নিয়ে সবাইকে নিয়ে বলেন, ‘ব্যাস! ঠিক আছে, এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!’ এবং নিজের হাতে ফোন তুলে নিয়ে সেলফি তুলে ফেলেন। এক যুগ পরে পূর্ণ হলো বহু প্রত্যাশিত এক মুহূর্ত।

দর্শকদের মতে, এই অনুষ্ঠান শুধু একটি ছবির মুক্তি নয়, বরং এটি একটি জনপ্রিয় জুটির আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত। এখন শুধু অপেক্ষা ‘দেব-শুভশ্রী’র আবারো বড়পর্দায় আসার দিনের।

 

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img