Thursday, July 2, 2026
29 C
Dhaka

দীপিকার চোখে সফলতার অর্থ আত্মসচেতনতা ও চারিত্রিক দৃঢ়তা

দ্য শিফট’ নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ৯০ নারীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আন্তর্জাতিক তারকা সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশের পাশাপাশি জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের পক্ষ থেকে তালিকায় আরও রয়েছেন কেবল নির্মাতা জোয়া আখতার।

এই স্বীকৃতি দীপিকার কাছে শুধুই আরেকটি সম্মান নয়, বরং নিজেকে আরও দায়িত্বশীল করে তোলার অনুপ্রেরণা। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে দীপিকা লিখেছেন, ‘দ্য শিফট আমাদের ভবিষ্যৎ গঠনকারী ৯০ জন কণ্ঠকে সম্মান জানিয়েছে। এ সম্মান আমার জন্য গর্বের ও কৃতজ্ঞতার।’

সফলতার সংজ্ঞা নিয়ে দীপিকা বলেন, ‘আমার কাছে সফলতা মানে শুধু কাজের স্বীকৃতি নয়, মানসিকভাবে সুস্থ থাকা, আত্মসচেতনতা, শৃঙ্খলাবোধ ও চারিত্রিক দৃঢ়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি সেই মানুষদের পাশে থাকতে, যারা ধৈর্য ও সততার মূল্য বোঝে।’

দীর্ঘ ক্যারিয়ারে দীপিকা নিজেকে গড়েছেন ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়েই। সাফল্যের পাশাপাশি তিনি সমাজসচেতন কণ্ঠ হিসেবেও পরিচিত। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, যা এখনো অনেকের জন্য ট্যাবু। তাঁর প্রতিষ্ঠিত ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ ভারত ও আন্তর্জাতিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে। বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে দীপিকা এই ইস্যুতে বিশ্বাসযোগ্য কণ্ঠ হিসেবে উঠে এসেছেন।

এছাড়া সম্প্রতি ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নাম উঠেছে দীপিকার। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই মর্যাদা অর্জন করেছেন। এটি তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার আরেকটি দৃষ্টান্ত।

বর্তমানে দীপিকা ব্যস্ত রয়েছেন শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিংয়ে। পাশাপাশি আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের পরিচালনায় একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্টেও কাজ করছেন তিনি। এছাড়া ডিসেম্বর থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি ২’-এর কাজ।

spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...
spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে সামরিক সাফল্যের জন্য স্মরণ করা হয়। তবে তাঁর শাসনামলে যে বিস্তৃত শিক্ষা সংস্কার এবং সুন্নি...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে চীন সমর্থন করে না। তিনি জানান, এ ধরনের ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...
spot_img