Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

পুরোনো প্রেমে ফিরলেন কি হানিয়া আমির?

খোশমেজাজে আছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। ‘সর্দার জি ৩’ ছবিটি বক্সঅফিসে তরতরিয়ে ছুটছে। এর মধ্যেই পুরোনো প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তাঁর সম্পর্ক আবারও জোড়া লাগছে, তা নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ‘সর্দার জি ৩’ সিনেমার ট্রেলার মুক্তির পর। ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের পোস্ট করা ট্রেলারের লাইক দেন আসিম আজহার। বিষয়টি গুঞ্জনে কলকে দিয়েছে।

হানিয়া আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন, হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের বরফ গলেছে। বিষয়টি আর নিছক লাইকে আটকে নেই।

দুজনকে একই ধরনের ক্যাপে দেখা গেছে, বিষয়টি প্রেমের গুঞ্জনে আরও খানিকটা ভিত্তি দিয়েছে। একটি বিজ্ঞাপনী ভিডিওতে আসিমকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে।

হানিয়া ও আসিম

এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে করাচির একটি সিনেমা হলে ‘সর্দার জি ৩’ দেখার মুহূর্ত শেয়ার করেছেন হানিয়া আমির। সঙ্গে ছিলেন অভিনেত্রী ইয়াশমা গিল ও ইয়াশাল শহীদ। সেই ভিডিওতে হানিয়ার মাথায় থাকা নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপটিও ছিল একই রঙের।

ক্যাপ নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, বিষয়টি কাকতালীয় নয়, বরং ইঙ্গিতপূর্ণ। কেউ কেউ মনে করছেন, তাঁরা হয়তো আবার একসঙ্গে সময় কাটাচ্ছেন।

 

হানিয়া আমির

হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে, আর ২০২০ সালে প্রেম ভেঙে যায়।

সম্প্রতি আসিম আজহারের সঙ্গে অভিনেত্রী মীরুব আলির সম্পর্কের ভাঙনের খবর সামনে আসার পর থেকেই পুরোনো প্রেম নিয়ে আলোচনা আরও ঘনীভূত হয়েছে। যদিও হানিয়া বা আসিম—কেউই এসব নিয়ে এখনো মুখ খোলেননি।

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img