Sunday, April 19, 2026
34 C
Dhaka

শাকিব ভক্তদের তোপের মুখে জাহিদ হাসান

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই নিজের আপত্তির কথা জানিয়েছেন জাহিদ হাসান। তাঁর কাছে ‘মেগাস্টার শব্দটি কানে লাগে’।

এবারের কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তালিকায় আছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’।

সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে। কারণ, মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে সিনেমাটির। এখনো ধরে রেখেছে দর্শক। এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে তাণ্ডবকে।

সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে। সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসবের তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়।

এটা তাঁর জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’
আর এতেই জাহিদ হাসানের ওপর ক্ষিপ্ত হয়েছেন শাকিব ভক্তরা। এদের মধ্যে অনেকেই দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে রীতিমতো কটূ কথা বলা শুরু করেছেন।

জাহিদ হাসানের মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তোলপাড়। টকশো নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হলে সেটা নিয়ে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে জাহিদ হাসানের সমালোচনা শুরু হয়। শাকিব ভক্তরা জাহিদ হাসানকে তীর্যক মন্তব্যে বিদ্ধ করেন।

একজন লিখেছেন, এই জন্যই নাটকের এই সব শিল্পীদের বড় পর্দায় পয়দা করতে নাই! এদের মন মানসিকতা ছোট সব সময়ই আর এই কারণেই এদেরকে টেলিভিশন এর শিল্পী বলা হয়। বড় পর্দায় যারা কাজ করে সেই আদিম যুগ থেকে তাদের মন মানসিকতা সব সময়ই বড় থাকে। আর এটাই বড় পর্দা আর ছোট পর্দার শিল্পীদের মধ্যে পার্থক্যের আরেকটি কারণ।

আরেক শাকিব ভক্ত লিখেছেন, জাহিদ হাসান শিগগিরই চুপ হয়ে যাবে।চঞ্চল চৌধুরী এইসব হিট সিনেমা দেওয়া অভিনেতা সে কখনো এই রকম মন্তব্য করে না।কারন তিনি জানেন আজ হিট তো কাল ফ্লপ।জাহিদ হাসানের প্রথম হিট হতে যাচ্ছে তাই আবেগ কন্ট্রোল করতে পারে নাই।মাফ করে দেন।

আরেকজন লিখেছেন, জাহিদ হাসান যা বলছে দেশের অর্ধেক মানুষের মাথায় ঢুকবে না আর তাকে গালাগালি করবে।

এক শাকিব ভক্ত বলছেন, মেগাস্টার তো বীরশ্রেষ্ঠ বা বীরপ্রতীক এর মত কোনও গেজেটেড উপাধী না যে কেউ ব্যক্তিগতভাবে এটা পছন্দ না করলে গোস্বা করতে হবে। উনার পারসোনালি ভালো লাগেনি সেটাই বলেছেন। আর অমুক স্টার তমুক স্টার কালচার এটা সাউথ ইন্ডিয়া থেকে আমদানি হইসে। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স যত কম রাখা যায় ততই ভালো।

 

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img