Saturday, January 24, 2026
17 C
Dhaka

জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করেছে চাকসুর প্রতিনিধিরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার পর আইন অনুষদ ভবন এলাকা থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করা হয়।

জানা যায়, শনিবার চবিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আইন অনুষদে দায়িত্বে ছিলেন হাসান মোহাম্মদ রোমান শুভ। তার উপস্থিতির খবর পেয়ে চাকসুর কয়েকজন প্রতিনিধি আইন অনুষদে যান। এ সময় চাকসু প্রতিনিধিদের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

চাকসু সূত্রে জানা গেছে, চাসর আইন সম্পাদক ফাজলে রাব্বি তাওহীদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান তাকে আটক করেন।

চাকসু প্রতিনিধিদের অভিযোগ, হাসান মোহাম্মদ রোমান শুভ জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের ‘শিবির ট্যাগ’ দিয়ে হেনস্তা করা, শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির পৃষ্ঠপোষকতা করা এবং নিজ বাসায় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মদের আসর বসানোর মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

চাকসুর আইন বিষয়ক সম্পাদক ফাজলে রাব্বি তাওহীদ বলেন, জুলাই আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মামলা করেন। আইন অনুষদের শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পরও ভর্তি পরীক্ষার দায়িত্ব পেয়ে তিনি ক্যাম্পাসে আসেন। শিক্ষার্থীরা তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে তিনি পালানোর চেষ্টা করেন এবং এ সময় পড়ে গেলে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হাসান মোহাম্মদ রোমান শুভের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আগেই একটি তদন্ত কমিটি গঠন করে, যা প্রতিবেদন জমা দিয়েছে। দীর্ঘদিন নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকায় সম্প্রতি তার বেতনও বন্ধ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসান মোহাম্মদ রোমান শুভ বলেন, “আমি কোনো মৌন মিছিলে অংশ নিইনি। কেউ যদি তা প্রমাণ করতে পারে, তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। আমি একজন সাবেক বিচারক ও আইনের শিক্ষক। জুলাই আন্দোলনে কোথাও আমি অংশ নিয়েছি—এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না।”

শিক্ষার্থী বহিষ্কারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কীভাবে শিক্ষার্থীদের বহিষ্কার করব? আমি কি বোর্ড অব রেসিডেন্সের সদস্য ছিলাম? পদাধিকার বলে সদস্য হতে হয়। আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই।

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

কাসেমিরো চলতি মৌসুম শেষে ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো চলতি মৌসুম শেষে ক্লাব...

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

কাসেমিরো চলতি মৌসুম শেষে ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৩৩ বছর বয়সী এই তারকার চুক্তিতে এক বছরের...

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...
spot_img