Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

চবির চলমান পরিস্থিতি নিয়ে চাকসু–ছাত্রদলের পাল্টাপাল্টা বিবৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টা বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও চবি শাখা ছাত্রদল। চাকসু তাদের বিবৃতিতে ভিপির প্রতি হামলার চেষ্টা ও গালিগালাজের ঘটনার তীব্র নিন্দা জানালেও ছাত্রদল তাদের যৌক্তিক আন্দোলনে বাধা ও হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব এবং চবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিন স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

চাকসুর বিবৃতিতে বলা হয়, সোমবার (১৫ ডিসেম্বর) প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা ঝোলানো ইস্যুর সমাধানের লক্ষ্যে চাকসু নেতৃবৃন্দ সেখানে গেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান চাকসু ভিপিকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। ২৮ হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধির প্রতি এমন আচরণ দেশের ছাত্ররাজনীতির জন্য চরম লজ্জাজনক উল্লেখ করে চাকসু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার প্রতিবাদ জানানোর পরদিন মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একটি ছাত্রসংগঠনের শীর্ষ নেতার কাছ থেকে এমন আচরণ নিন্দনীয় বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে ছাত্রদলের বিবৃতিতে দাবি করা হয়, উপ-উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে চলমান ঘটনায় শিক্ষার্থীরা প্রত্যাশা করেছিল চাকসু সরাসরি বিবৃতি দিয়ে তাদের যৌক্তিক আন্দোলনের পাশে দাঁড়াবে। কিন্তু ঘটনার ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও চাকসুর পক্ষ থেকে কোনো অবস্থান না আসায় ক্ষোভ সৃষ্টি হয়। বরং প্রশাসনের মদদে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

ছাত্রদলের বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আন্দোলন চলাকালে ছাত্রশিবির নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের আশপাশে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের চলাচলে বাধা দেন এবং আন্দোলনকারীদের ওপর শারীরিক হামলা চালান। এ সময় নারী সাংবাদিকদের হেনস্তা, অশ্রাব্য গালিগালাজ ও উসকানিমূলক স্লোগানের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

বিজয় দিবসের আলোচনা সভা প্রসঙ্গে ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল উপ-উপাচার্যের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ। কিন্তু তাকে মঞ্চে উপস্থিত দেখে বাংলাদেশপন্থি শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। সভাস্থলে প্রবেশের সময় ছাত্রশিবির বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা বর্জন করতে বাধ্য হয়।

বিবৃতিতে উপ-উপাচার্যের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ দাবি করে ছাত্রদল হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসী কায়দায় বাধা সৃষ্টি করা হলে দায়ীদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img